আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল এই লিগে। সোমবার বাইপাশের ধারে এক অভিজাত হোটেলে নতুন দলের ঘোষণায় এক মঞ্চে একসঙ্গে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), ঝুলন গোস্বামী, মহম্মদ শামি, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং সহ সিএবি কর্তারা।
Sponsored

এই টুর্নামেন্টের নবম দল পুরুলিয়া নোভাস রয়্যালসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। আইপিএল শেষ হলেই জুন মাসে এই টুর্নামেন্ট হবে। এই লিগের সঙ্গে এবার যুক্ত হলো জেএসডব্লিউ স্পোর্টস। টুর্নামেন্টে দলের সংখ্যা বেড়ে ৯ হওয়ায় এবার এই লিগ আরও জনপ্রিয়তা লাভ করবে বলে আশাবাদী সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।
Sponsored


Sponsored

তিনি জানিয়েছেন, প্রথম সংস্করণ থেকেই বেঙ্গল প্রো টি২০ লিগ ক্রমাগত সাফল্য ও জনপ্রিয়তা লাভ করেছে। এই লিগ পুরুষ ও মহিলাদের ট্যালেন্ট পুল তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা নিচ্ছে। এই মঞ্চ থেকেই কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে অধিনায়ক রাহানেকে বিশেষ পরামর্শ দিয়েছেন সৌরভ। রিঙ্কু সিংকে আরও উপরের দিকে ব্যাটিং করতে পাঠানোর কথা রাহানেকে বলেন মহারাজ।
Sponsored


Sponsored

এদিকে, শামি বলেছেন, সুযোগ পেলে যতদিন পারবেন বাংলার হয়ে রঞ্জি খেলবেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার খিদে এখনও তাঁর মধ্যে অটুট রয়েছে বলে বোঝান শামি। সৌরভ গঙ্গোপাধ্যায় শামির ইচ্ছাকে সাধুবাদ দাদাও পাল্টা বলেন আমি বিশ্বাস করি শামি জাতীয় দলে কামব্যাক করবে, বুমরাহের মতোই শামিও দেশের সেরা পেসার।
Sponsored


ছবি সৌ- সিএবি মিডিয়া
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







