নির্বাচন কমিশনের অপরিকল্পিত (SIR BLO death) এসআইআর-এর বলি রাজ্যের আরও এক বিএলও। এবার কমিশনের কাজের চাপে ও হঠকারী শুনানি প্রক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকে। মৃত বিএলও-র নাম আনিকুল ইসলাম(৫২)। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ তো ছিলই তার সঙ্গে ৪৪ জনের নথি পুনরায় যাচাই করতে বলায় চাপ অতিরিক্ত বেড়ে যায়। যার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন
Sponsored

আনিকুল কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। প্রথমবার হেয়ারিং এর পরেও নিজের নাম দ্বিতীয়বার 'অবজারভেশন' তালিকায় ওঠে ওই বিএল ও-র। নতুন করে তথ্য যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়। একইসঙ্গে তাঁর বুথের আরও ৪৪ জনের নাম আসে কমিশনের অবজারভেশন তালিকায়। এরপরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিকুল। তাঁকে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। সুজাপুর বিধানসভার ১৪৪ নম্বর বুথের বিএলও আনিকুল আলমের মৃত্যুতে ক্ষোভ পরিবারের। আরও পড়ুন: স্ত্রীকে আঘাত করা দোষের নয়, গার্হস্থ্য হিংসাকে বৈধতা দিল তালিবান সরকার!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







