প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কনভয়ের অদূরে একাধিক জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মে মাসের শুরুতে। বেঙ্গালুরুর এই ঘটনায় এবার বেঙ্গালুরু দক্ষিণের পুলিশ সুপারের নির্দেশে ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল।
Sponsored

১০ মে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) বেঙ্গালুরু এই ঘটনা প্রসঙ্গে জানান ফুটপাতের কাছে জিলেটিন স্টিক উদ্ধার হয়। প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরার নিকটবর্তী একটি আশ্রমের কাছ থেকে সেগুলি উদ্ধার হয়। তবে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) আসার আগেই চেকিংয়ের সময় জিলেটিন স্টিক দু'টি পাওয়া যায়। এরপরেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়।
Sponsored

রবিবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত শেষ হওয়া পর্যন্ত ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছে এই ধরণের বিস্ফোরক কীভাবে পৌঁছল এই নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার কোনও পরিকল্পিত প্রচেষ্টা ছিল কিনা, সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored

স্বাভাবিকভাবেই জিলেটিন স্টিক উদ্ধারের পর এলাকাটি ঘিরে ফেলা হয় এবং ঘটনাস্থলে পৌঁছয় বোম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল। সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয় ও একটি বিশেষ দল গঠন করা হয়েছে। জেলাটিন স্টিকগুলো ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল নাকি ফেলে দেওয়া হয়েছিল সে নিয়ে যদিও তদন্তকারীরা এখনও বিশেষ কিছু জানাতে পারেনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







