খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুললেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Sivaramakrishnan)। পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সাজঘরে থাকতেই পছন্দ করতেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
Sponsored

৪৩ বছর একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করেছেন শিবরামকৃষ্ণন। প্রথমে ভারতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যান শিবরামকৃষ্ণন (Sivaramakrishnan), প্রথম থেকেই গায়ের রঙ নিয়ে কটাক্ষ এবং হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। পরিস্থিতি এতটা অসহনীয় ছিল যে দলীয় সতীর্থদের সঙ্গে না থেকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সাজঘরে থাকতেই পছন্দ করতেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
Sponsored

সাক্ষাৎকারে তিনি বলেন , “ওদের দলে সকলেরই গায়ের রং কালো। সেটা নিয়ে ওরা কিছু ভাবত না। নিজেদের মধ্যে মজা করত। তাই আমার ওদের সঙ্গে থাকতে ভাল লাগত।” এখানেই শেষ না করে শিবরামকৃষ্ণন আরও বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করত। হেনস ও মার্শাল আমাকে নিয়ে প্রতি দিন ঘুরতে যেত। আমাদের দলের ম্যানেজারের কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়তাম।”
Sponsored

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নির্দিষ্ট কোনও ক্রিকেটারের নাম করেননি। তবে বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগ তুলেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







