বিএনপি-র হাত ধরে অন্তর্বর্তী সরকারের অবসানে শান্তি ফিরেছে প্রতিবেশী বাংলাদেশে। যে কুকথার বন্যা শুরু হয়েছিল ভারত নিয়ে তাতে লাগাম টানার ইঙ্গিত মিলেছে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রশাসনের সূত্রেই। এই পরিস্থিতিতে ফের শিলিগুড়ি (Siliguri) শহরের হোটেল বাংলাদেশের নাগরিকদের (Bangladeshi) জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হোটেল মালিকদের (hoteliers) সংগঠন। বিজ্ঞপ্তি জারি করে ফিরিয়ে নিলেন (lift ban) নিজেদের দুমাস আগে জারি করা সিদ্ধান্ত।
Sponsored

ডিসেম্বর মাসে বাংলাদেশে নির্বাচন ঘোষণার পরে প্রবল ভারত-বিরোধী বক্তব্য উঠে আসে সেখানকার জামাত-এ-ইসলামি ও এনসিপি-র নেতাদের মুখে। ভারত থেকে উত্তর-পূর্বের সাত রাজ্যকে আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া শুরু হয়। সেই পরিস্থিতিতে ডিসেম্বর মাসে উৎসবের মরশুমে শিলিগুড়ির হোটেল মালিক সংগঠন নিজেদের হোটেলের দরজা বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসা, শিক্ষা বা পর্যটনের জন্য আসা নাগরিক সকলের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Sponsored

চলতি মাসেই বাংলাদেশে নতুন প্রশাসন গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) শপথ নিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিয়েছেন। তাঁকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পর্যুদস্ত হয়েছে জামাত ও এনসিপি। সেই পরিস্থিতিতে নিজেদের সিদ্ধান্তে বদল আনল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (GSHWA)।
Sponsored

Sponsored

তাঁদের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সাল থেকে ধাপে ধাপে বাংলাদেশের নাগরিকদের উপর যে নিষেধাজ্ঞা জারি হচ্ছিল, তাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞার (Bangladeshi ban) চেহারা দেওয়া হয় ২০২৫ সালের ডিসেম্বরে। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার (lift ban) সিদ্ধান্ত নেওয়া হল। সংগঠনের বেশিরভাগ ব্যবসায়ী সেই মতের পক্ষেই রায় দিয়েছেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







