কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামআন্তর্জাতিক

'অসুস্থ' লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

'অসুস্থ' লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম কোল টমাস অ্যালেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বয়স ৩১। এই হামলার সঙ্গে ইরান (Iran) যে জড়িয়ে থাকতে পারে সেই কথাও সাংবাদিক সম্মেলনে বলেন ট্রাম্প।

Sponsored

Sranchi In Article

সাংবাদিক বৈঠকে ট্রাম্পের (Donald Trump) উপস্থিতিতে সেখানে বন্দুকবাজের গতিবিধির একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ করা হয়। দেখা গিয়েছে, মেটাল ডিটেক্টর এড়াতে হোটেলের বলরুম দিয়ে ছুটছে সেই বন্দুকবাজ। সেই সময়ে তার দিকে বন্দুক তাক করেন দুই নিরাপত্তাকর্মী। পুলিশ (Police) আধিকারিক জেফ্রি ক্যারল জানিয়েছেন, বন্দুকবাজের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। সে গুলিও চালিয়েছে। তাতে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক জখম হয়েছেন। তিনিও হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরাও অন্তত তিনটি গুলি চালিয়ে বন্দুকবাজকে পাকড়াও করেছেন। সোমবার তাকে আদালতে হাজির করানো হবে।

Sponsored

Merlin In Article

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের (Washington) ওই হোটেলে অতিথি হিসেবেই থাকছিল ক্যালিফোর্নিয়ার (California) ওই যুবক। কিন্তু সে কী কারণে নৈশভোজে হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত কী ভাবে এত আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তা তদন্ত করা হচ্ছে।

Sponsored

Camelia In Article

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্তর অতীত খতিয়ে দেখা হচ্ছে। তাঁর শিক্ষা ও পেশাগত জীবন নিয়েও তদন্ত চলছে। এদিকে অনলাইন প্রোফাইল ঘেঁটে জানা গেছে, অ্যালেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবেও কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে, যদিও এসব তথ্য এখনও নিশ্চিত নয়।

Sponsored

Techno India In Article

সাংবাদিক বৈঠকে ইরান যুদ্ধের যোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "আমার মনে হয় না। তবে বলা যায় না।" এর পরেই ট্রাম্প বলেন, "ইরানে যুদ্ধজয় থেকে আমাকে এই ঘটনা আটকাতে পারবে না। তবে ওই যুদ্ধের সঙ্গে এর যোগ রয়েছে কি না জানি না। আমি তেমনটা মনে করি না। যেটুকু জানি, তার ভিত্তিতেই বলছি। তবে আমরা মহান কাজ করেই যাব।" কেন অভিযুক্ত হামলা চালিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

Sponsored

Shyam Sundar In Article

ট্রাম্প আরও জানান, বন্দুকবাজের হাতে একাধিক অস্ত্র ছিল। তাঁর কথায়, "খুব অসুস্থ একটা লোক। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে ও ৫০ গজ দূর থেকে ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করেছে।" ধস্তাধস্তির মাঝে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি বুলেটনিরোধক বর্ম পরে ছিলেন। তাই নিরাপদেই আছেন।

Sponsored

Probe In Article

-

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →