চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে একটি ছবি দিয়েছেন গিল। সেখানে দেখা যাচ্ছে, বিমানের আসনে বসে রয়েছেন তিনি। শুভমনের(Shubman Gill) হাতে একটি হলুদ হুইস্ল বা বাঁশি। এই বাঁশি সিএসকে সমর্থকদের প্রতীক। চেন্নাইয়ের মাঠে খেলা থাকলে গ্যালারি জুড়ে এই বাঁশি বাজান চেন্নাইয়ের সমর্থকেরা। গোটা মাঠ হলুদ হয়ে থাকে।
Sponsored

ছবিটির ক্যাপশনে লেখেন, ‘নন্দ্রি চেন্নাই’ (ধন্যবাদ, চেন্নাই)। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।সিএসকের খেলা থাকলে গোটা গ্যালারিতে হলুদ জার্সি পরে এই বাঁশি বাজিয়ে দলকে উদ্বুদ্ধ করেন সিএসকে সমর্থকরা। সিএসকের অ্যান্থম উইসেল পডু-র চিহ্নই হচ্ছে। হলুদ রঙের বাঁশি সিএসকে সমর্থদের প্রতীক হয়ে উঠেছে। হলুদ রঙের বাঁশি নিয়েই ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত হন। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁশি তাঁদের উচ্ছ্বাস, তাঁদের দলেরও অঙ্গ হয়ে উঠেছে।
Sponsored

সোশ্যাল মিডিয়ায় সিএসকে সমর্থকরা মনে করছেন ম্যাচ জেতার পর তাঁর এই বাঁশি হাতে ছবি দিয়ে তাঁদের প্রিয় দলকে অপমান করছেন। আবার নেটিজেনদের একাংশ এই পোস্টটিকে নিছকই মজার ছলে বুদ্ধি করে করা একটি দারুণ খোঁচা হিসাবেই মনে করছেন। সব মিলিয়ে বাঁশি বিতর্কে গিল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







