বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে হারাল রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ১০২ রানে অল আউট হয় শ্রাচী রাঢ় টাইগার্স। রাঢ়ের(Shrachi Rarh Tigers) হয়ে অধিনায়িকা পিয়ালি ঘোষ (৩১) ও বৃষ্টি মাঝি (২৯) কিছুটা লড়াই করেন। মেদিনীপুরের হয়ে ২টি করে উইকেট নেন মনিকা মাল, সালমা খাতুন, রূপা দত্ত ও সৌমি রায়।
Sponsored

বৃষ্টির কারণে মেদিনীপুরের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ৮৮। ১৪.১ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মেদিনীপুর। শ্বেতা সিং করেন ৩৮। অদ্রিজা সরকার ৩০ রানে অপরাজিত থাকেন। দেবলীনা সামন্ত ও রূপল তিওয়ারি একটি করে উইকেট পেয়েছেন। শেষ ম্যাচে জয় পেলেও মেদিনীপুরের বিরুদ্ধে হারতে হল শ্রাচীর দলকে।
Sponsored

এদিকে, লিগের ম্যাচ দেখতে ইডেনে এলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার আকাশদীপ। চোটের জন্য এই টুর্নামেন্টে খেলতে পারছেন না আকাশ। চোটের অবস্থা নিয়ে আকাশ সিএবি মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেন, বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলছে। সংশ্লিষ্ট যাঁরা আছেন তাঁরাই ঠিক করবেন কবে মাঠে ফিরব। তবে আগের চেয়ে এখন অনেক ভালো আছি। খুব শীঘ্রই বোলিং শুরু করব। ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য এখন থেকেই কোনও সিরিজকে টার্গেট করছি না। আগে ঘরোয়া ক্রিকেটে ২-৩টি ম্যাচ খেলে শরীরের কী পরিস্থিতি তা যাচাই করে নেব।
Sponsored


Sponsored

বেঙ্গল টি২০ লিগ নিয়ে আকাশ বলেন, মিস করছি এবারের টুর্নামেন্টকে। যেভাবে ব্যাটাররা রান করছেন, বোলাররা বোলিং করছেন, তাতে উপভোগ্য খেলা হচ্ছে। সিএবিকে বিশেষভাবে ধন্যবাদ জানাব ক্রিকেটারদের প্রতিভা মেলে ধরার এমন মঞ্চ করে দেওয়ার জন্য। কয়েক দিন পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আকাশদীপ।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







