মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান দিলেন দিলীপ। তাঁর কথায়, “দুর্নীতির অভিযোগে মানুষ মুখ ফিরিয়েছেন, অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান (Party Ban) করা উচিত।“ দলে ভাঙন প্রসঙ্গে বিজেপি সরকারের মন্ত্রীর মত, “পয়সা কামানোর জন্য তৃণমূল করেছে লোকগুলো। ভয়ে এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না।”
Sponsored

বিধানসভা নির্বাচনে ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার পরে এখন বিরোধী দলনেতা ঠিক করা নিয়েও সময়। সইজাল-কাণ্ডে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে দুই বিধায়ককে। শোনা যাচ্ছে, তাঁরা না কি দল ভাঙিয়ে নতুন দল গড়ে বিরোধী দলনেতার মর্যাদা চাইবে। এই পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হলে তিনি প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে বলেন, “আমি শুনেছিলাম, সুব্রত মুখোপাধ্যায় একটা সময়ে ঘনিষ্ঠ বৃত্তে বলেছিলেন, এটা এখন আর দল নেই, দল-দল হয়ে গিয়েছে। প্ল্যাটফর্মে অনেক লোক দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন দিকে যাবেন। যাঁর ট্রেন আগে আসছে, তিনি চলে যাচ্ছেন। উনি নেই, কিন্তু ওনার কথাটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে।” তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, “পয়সা কামানোর জন্য তৃণমূল করেছে লোকগুলো। ভয়ে এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না।”
Sponsored

খোঁচা দিয়ে মন্ত্রী বলেন, “বিধানসভায় ঢুকলই না, সাসপেন্ড হয়ে গেল দুজন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মুষলপর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। এই দলটা মাটিতে মিটিয়ে যাবে।” এর পরেই দিলীপের নিদান, ”পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত। প্রতীক ব্যান করে দেওয়া উচিত। ওদের রাজনীতিতে থাকা উচিত নয়।”
আরও খবর: ‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি
Sponsored

তৃণমূলের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে দিলীপ বলেন, “আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে। এর-তার গায়ে ডিম ছুড়ে নষ্ট করবেন না। ডিম খান। শক্তি বাড়ান। ফালতু লোককে ডিম মেরে লাভ নেই।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







