কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station) এলাকায় ভিআইপি (VIP) যাওয়ার আগে রাস্তার পাশের ঠেলাগাড়ি সরানোর জন্য পুলিশের অভিযানে এক মহিলা মোমো বিক্রেতা (Momo Seller) পুড়ে গিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকা রাম জুলি (Tika Ram Jully, Leader of the Opposition in the Rajasthan Legislative Assembly)। তিনি বলেছেন ভিআইপি যাতায়াতের নামে এই ধরনের পদক্ষেপ রাস্তার ধরে জীবিকা নির্বাহকারী মানুষের প্রতি অসংবেদনশীলতারই প্রতিফলন।

Sponsored

Sranchi In Article

জগৎপুরার মহল রোডের (Mahal Road, Jagatpura) কাছে, মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার কিছুক্ষণ আগে পুলিশ কর্মীরা অবৈধভাবে উচ্ছেদ করছিলেন। সেই সময়ে, পুলিশ কর্মী এবং মোমো বিক্রেতা (Momo Seller) এক মহিলার মধ্যে বচসা শুরু হয়। মহিলার পরিবারের অভিযোগ, তর্কাতর্কির সময় একজন পুলিশ আধিকারিক (Police Oficer) তাঁর ঠেলাগাড়িটি ধাক্কা দিলে রান্নার জন্য রাখা ফুটন্ত জল ওই মহিলার গায়ে পড়ে যায়। প্রতাপ নগরের মহল রোডের কাছে ক্যাপিটাল হাই স্ট্রিটে (Capital High Street) মোমোর ব্যবসা করেন ২৭ বছর বয়সি রেশু গুপ্তা (Reshu Gupta)। তিনি অভিযোগ করেছেন যে, একজন পুলিশ আধিকারিক জোর করে গাড়িটি সরানোর সময় তাঁর স্টিমারের ফুটন্ত জল তাঁর শরীরে ছিটকে পড়ে। পরিবারে মা ও তিন বোনের সঙ্গে থাকেন রেশু। তিনি জানান, বি.এসসি (B.Sc. Degree) পড়া শেষ করে বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া সত্ত্বেও সরকারি চাকরি না পাওয়ায় তিনি মাত্র ২৫ দিন আগে এই ব্যবসা শুরু করেছিলেন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি যথারীতি তাঁর জিনিসপত্র গোছাচ্ছিলেন এবং স্টিমারে জল ফুটছিল। সেই সময় একটি পুলিশের গাড়ি আসে এবং তাঁকে গাড়িটি সরিয়ে নিতে বলে।

Sponsored

Merlin In Article

এরপরেই মহিলা জানান, তিনি গাড়ি সরিয়ে নিচ্ছিলেন এবং স্টিমারে গরম জল আছে বলে সতর্ক করেছিলেন বাকিদের। কিন্তু তা সত্ত্বেও, একজন পুলিশ এসে ধাক্কা দেন, যার ফলে ফুটন্ত জল তাঁর উপর পড়ে যায়। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা। এরপরেই তিনি অভিযোগ করেন গরম জল পড়ে তাঁর বুক, হাত এবং উরু গুরুতরভাবে পুড়ে গিয়েছে। বুকের একটা অংশ এবং বাঁ হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এখন কীভাবে সংসার চলাবেন সেটাই তাঁর একমাত্র চিন্তা। রেশু জানান তাঁর বড় বোন খুশবু তাঁকে স্কুটারে করে হাসপাতালে নিয়ে যান এবং পরে সেই রাতেই একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে রামনগরিয়া থানায় যান। তবে, কোনো এফআইআর (FIR) নেওয়া হয়নি। পরে পুলিশ কর্মীরা তাঁর সাথে যোগাযোগ করে একটি মীমাংসার প্রস্তাব দেন। চিকিৎসার খরচ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং বিষয়টি নিয়ে আপস করতে বলা হয়েছিল।

Sponsored

Camelia In Article

রেশু আরও অভিযোগ করেন যন্ত্রণার চিৎকার করা সত্ত্বেও পুলিশ কর্মীরা তাঁকে সাহায্য না করেই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। তিনি দাবি করেন যে সেই সময় ঘটনাস্থলের কাছাকাছি আরও অন্য পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও তাঁকে সাহায্য করেনি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পূর্বপরিকল্পিত ভিআইপি যাতায়াতের কারণে তারা রাস্তার পাশের হকারদের সরিয়ে দিচ্ছিলেন এবং এই ঘটনার তদন্ত করা হচ্ছে যদিও গোটা ঘটনা ক্যামেরাতে বন্দি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে দেশজুড়ে। মোদি জামানায় শিক্ষিত হয়েও অভাবতাড়িত হয়ে ব্যবসা করতে চাইলেও সেখানেও দলদাস পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →