বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক হল তাঁর। বিয়ের অনুষ্ঠানে নিকট বন্ধুবান্ধবদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন গব্বর। বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে তিনি নিজের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। এর একদিন যেতে যেতেই ভক্তদের 'সুখবর' শোনালেন ধাওয়ান(Shikhar Dhawan)। শনিবার নয়া দিল্লিতে হল বিয়ের অনুষ্ঠান। এক সময়ে ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট গব্বরের বিয়ের।
Sponsored

এর আগেই শোনা গিয়েছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। দিল্লিতে যে বিয়ে হবে তা আগেই চূড়ান্ত ছিল। বাগদান আগেই সেরেছিলেন শিখর ধাওয়ান। যদিও এই প্রস্তুতি হয় একেবারেই গোপনে।
Sponsored

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।
Sponsored

কিন্তু কে এই সোফিয়া আয়ারল্যান্ডের নাগরিক সোফি পেশায় একজন কর্পোরেট প্রোফেশনাল। মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ক্যাসলট্রয় কলেজ থেকে। বর্তমানে আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পো সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







