কলকাতা ৩১°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 
গরমের ছুটিতে গোয়েন্দা বনাম বিপ্লবীর জমজমাট লড়াই। আখেরে কি জয় হবে বাংলা সিনেমার? ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বড় কোনও বাংলা ছবি (Bengali Movie) না থাকায় বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে শো বন্ধ রাখতে হয়েছে সিনেমা হল মালিকদের। টলিউডের (Tollywood) ক্যালেন্ডার অনুযায়ী উৎসবের মরশুমে এবং বিশেষ বিশেষ দিনে হাইবাজেট ছবি মুক্তি পাওয়ার কথা। সেরকমই একটা সময় হল গরমের ছুটি (Summer Vacation)। গত কয়েক বছর ধরে গ্রীষ্মকালীন বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস (Windows Production House)। গত বছরেও এই সময় মুক্তি পেয়েছিল 'আমার বস'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)ও নন্দিতা রায় (Nandita Roy), এবারেও মে মাসে নিজেদের ছবি রিলিজ করতে চলেছেন। আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ (Phool Pishi O Edward)। আরও একটা ব্লকবাস্টারের আশা পরিচালকেদ্বয়ের অনুরাগীদের। তবে এবার আর একা আধিপত্য করার সুযোগ পাবে না উইন্ডোজ। গ্রীষ্মকালীন স্লটে বক্স অফিসে জোর টক্কর দিতে আসছেন সুপারস্টার জিৎ (Jeet)। সিনেমার নাম 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'(KBBKBD)। মে মাসের ২৯ তারিখেই বহু প্রতীক্ষিত এই ছবির সিনে পর্দায় আসার ঘোষণা হয়ে গেছে। উইন্ডোজের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ২০২৬-এ তাদের একাধিক রিলিজ ঘিরে বাংলার সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ রয়েছে। গরমের ছুটি মানেই বাংলা সিনেমার পর্দায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার উপহার। বিগত কয়েক বছরের তালিকা দেখলে খুব সহজেই বোঝা যায় যে মে মাসেই ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’ থেকে ‘হামি’, ‘বেলাশুরু’, ‘কণ্ঠ’র মতো একগুচ্ছ সুপারির ছবি উপহার দিয়েছে উইন্ডোজ। এবার সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), রাইমা সেন (Raima Sen), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), রজতাভ দত্ত, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), অনন্যা চট্টোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলিদের মতো একঝাঁক তারকাদের নিয়ে আসতে চলেছে গোয়েন্দা গল্প। অন্যদিকে দেবের (Actor Dev) সঙ্গে পুজোয় সিনেমা মুক্তির দরকষাকষিতে না গিয়ে গরমের ছুটির সময়কালকে বেছে নিয়েছেন অভিনেতা প্রযোজক জিৎ (Jeet)। স্ক্রিনিং কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা (Tollywood screening committee meeting), বৈঠকের পর পুজোর স্লট ছেড়ে চলতি বছরের মে মাসে বহু প্রতীক্ষিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটিকে দর্শকের সামনে নিয়ে আসছেন টলিউডের 'বস'। দীর্ঘদিন পর জিতের সিনেমা ঘিরে তার অনুরাগীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিৎ (Jeet) রিয়েল লাইফে খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা না হলেও দুজনের মধ্যে যোগাযোগ বেশ ভালো। অন্যদিকে অভিনেতা দেবের (Dev) সঙ্গেও জিতের সম্পর্কে বিশেষ কোনও গসিপ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, 'খাদান' অভিনেতাকে জায়গা ছেড়ে দিয়ে হঠাৎ করে 'বহুরূপী' বন্ধুর সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে নামলেন কেন জিৎ?

Sponsored

Sranchi In Article

এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরে প্রযোজক-অভিনেতা বলেন,  “আমার ছবির জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আমি ভাল শো কেসিং চাই। পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ করলে আমার ছবি সেরকম শো পেত না। আর শো না পেলে দর্শকই বা দেখবেন কীভাবে? স্বাধীনতা দিবসেও সেটাই হত। এজন্যই আমরা ঠিক করেছি, গরমের ছুটিতেই আসবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভালো শো পাওয়া সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে কী, অন্য ছবিগুলির ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু নয়। কারণ ‘KBBKBD’ যতটা বড় মাপের ছবি, অন্য ছবিগুলো কিন্তু সেই মাপের নয়।” হল মালিকরা মনে করছেন এই মুহূর্তে ভালো বাংলা ছবির বড়পর্দায় আসা দরকার তাতে সবদিক দিয়েই উন্নতি হবে ইন্ডাস্ট্রির। সেখানে দাঁড়িয়ে দর্শক কোন ছবি বেশি দেখবেন কোনটা কম সেটা সম্পূর্ণভাবেই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলা ছবি না থাকার কারণে হল বন্ধ করে দেওয়ার মতো যে ঘটনা সম্প্রতি ঘটেছে, আশা করা যায় আগামী বেশ কয়েকটি বিগ বাজেট সিনেমা মুক্তিতে সেই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Sponsored

Merlin In Article
- - - - - - - -

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →