বিজেপির পর ভাঙন অব্যাহত হুমায়ুন কবীরের (Humayun Kobir) দলে। বুধবার বাংলায় দ্বিতীয় দফায় ভোট। তার আগে শনিবার আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূল (TMC) কংগ্রেসে যোগদান করলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ হাবিব (Sheikh Habib)।
'আম জনতাকে' ঠকাচ্ছেন হুমায়ুন! কবীরের দল ছেড়ে তৃণমূলে উলুবেড়িয়ার প্রার্থী
Sponsored

আজ সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেখানেই সপরিবারে তৃণমূলে যোগ দেন শেখ হাবিব। পুলক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। গোটা রাজ্যে আম জনতা উন্নয়ন পার্টির প্রায় ৮০ জন প্রার্থী ইতিমধ্যেই দল ছেড়েছেন বলে দাবি। আরও পড়ুন: সন্তোষপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুপড়ি! শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
Sponsored

দল ছাড়ার কারণ হিসেবে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এই নেতা জানিয়েছেন, "দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঠকাচ্ছেন। তিনি তলে তলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন। এই সত্যি বুঝতে পেরেই আমি দল ছেড়েছি।" হাবিব আরও বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই হুমায়ুন কবীরের কাজকর্ম দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও আমায় এই নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে বলছিলেন। কিন্তু আমি রাজনীতি করতে চাই, তাই উন্নয়নকে পাথেয় করে তৃণমূলের ওপর ভরসা রাখলাম।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







