তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে কালীঘাটে সাংসদের বাড়িতে পুলিশি হানা। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিতের অবৈধ আর্থিক লেনদেনের সূত্র ধরে এই তল্লাশি বলে শোনা যাচ্ছে।
Sponsored

মধ্যরাতেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ (Shalbani Police) । সকাল থেকে সার্চ অভিযান শুরু হয়। সূত্রের খবর গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। পৌনে ৬টা নাগাদ পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুলিশের তরফে বলা হয়েছে শুক্রবার রাতে সুমিতের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই অভিষেকের কালীঘাটের বাড়িতে অভিযান চালানো হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যায় পুলিশ। অভিযুক্ত সুমিতের খোঁজ মেলেনি। সিজার লিস্টেও তেমনই উল্লেখ রয়েছে। পুলিশ বেরিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ অভিষেক জানান , 'তালা ভেঙে ওনারা ঢুকেছেন, গোটা বাড়ি তল্লাশি হয়েছে। কিন্তু কেন তল্লাশি হয়েছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন।' এখনও সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







