রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Aghnimitra Paul)। একই সঙ্গে ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ করা হচ্ছে। এই মাস পর্যন্ত চলবে। তবে পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে ডিএ নিয়ে এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা
Sponsored

এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী। তিনি জানান, ”রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের (7th Pay Commission) গঠন করা হবে।” কবে হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
Sponsored

এর পরেই অগ্নিমিত্রা ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার বৈঠকের বড় সিদ্ধান্তের কথা জানান। বলেন, ”তথ্য সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ করা হচ্ছে। এই মাস পর্যন্ত চলবে। তবে পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
Sponsored

একই সঙ্গে মন্ত্রী জানান, ২০১১ সালের WP-O60 এবং সংযুক্ত মামলাগুলি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ২২ মে ২০২৪ তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের হার এবং রাজ্য তালিকাভুক্ত অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি উপ-শ্রেণি বিভাগ বাতিল করা হবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন করে তদন্ত করে আদালত যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।
আরও খবর: লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত
Sponsored

এর পরেই মহার্ঘ্যভাতা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, ”আজ ডিএ নিয়ে আলোচনা হয়নি। অবশ্যই আলোচনা হবে। তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না।”
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







