কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামখেলাগুরুত্বপূর্ণ

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায় কড়া নেড়েছেন এই বিহারের বালক। আয়ারল্যান্ড (Ireland) ও ইংল্যান্ড (England) সফরে ভারতীয় দলের সঙ্গে থাকলেও বয়সের জন্য তাঁকে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একই চেঞ্জিং রুম (Changing Room) ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। আইসিসি (ICC) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (England and Wales Cricket Board) নিয়ম অনুযায়ী ১৬ বছরের কম বয়সী ক্রিকেটারদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা বাধ্যতামূলক। শুধু তাই নয়, সফরের পুরো সময় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) সঙ্গে থাকবেন তাঁর বাবা-মাও। বিসিসিআইয়ের মতে, এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পরিবারের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Sponsored

Sranchi In Article

একদিকে যখন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাঠে ভারতীয় জার্সিতে অভিষেকের অপেক্ষায় দিন গুনছেন বৈভব, অন্যদিকে বিহারের সমস্তিপুরে (Samastipur, Bihar) ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছেন তাঁর ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশী (Ashirbad Suryavanshi)। তাজপুর ব্লকের মতিপুর গ্রামের (Motipur village in Tajpur Block) সূর্যবংশী পরিবার থেকে যেন একের পর এক ক্রিকেট প্রতিভার উত্থান ঘটছে। বড় ভাইয়ের সাফল্যের পথ অনুসরণ করে আশীর্বাদও ইতিমধ্যেই স্থানীয় ক্রিকেটে নিজের ব্যাটিং প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন।

Sponsored

Merlin In Article

আরও পড়ুন:কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

Sponsored

Camelia In Article

সম্প্রতি একটি স্থানীয় ম্যাচে ঋষভ-১১ গঙ্গাপুরের হয়ে খেলতে নেমে আশীর্বাদ মাত্র ১১৯ বলে ১৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে দুরন্ত ১৬৮ রানের ইনিংস খেলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জোরেই রোশন-১১ বৈশালীকে বড় ব্যবধানে হারায় ঋষভ-১১। এর আগের ম্যাচেও তিনি মাত্র ৮৭ বলে ১০৩ রানের ঝকঝকে শতরান করেছিলেন। টানা দুই ম্যাচে বড় ইনিংস খেলে ইতিমধ্যেই স্থানীয় ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার। ভাইয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত বৈভবও সোশ্যাল মিডিয়ায় (Social Media) আশীর্বাদের ইনিংসের প্রশংসা করেছেন।

Sponsored

Techno India In Article

সূর্যবংশী পরিবারের ক্রিকেট প্রতিভা শুধু বৈভবেই সীমাবদ্ধ নয়। বড় ভাই আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) নিজের পরিচয় গড়ার প্রস্তুতি নিচ্ছেন, আর ছোট ভাই ধারাবাহিক পারফরম্যান্সে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন। বৈভবের আন্তর্জাতিক সফর এবং আশীর্বাদের বিস্ফোরক ব্যাটিং দুই ভাইকে ঘিরেই এখন বাড়ছে প্রত্যাশা। ক্রিকেট মহলের একাংশের বিশ্বাস, আগামী দিনে ভারতীয় ক্রিকেট আরও এক সূর্যবংশীর উত্থান ঘটতে চলেছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →