এক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে ঘরে-বাইরে প্রশ্নের মুখে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। নিউ টাউনের পাঁচতারা হোটেলে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বৈঠক করেন সেলিম। দলীয় সূত্রে খবর, প্রসঙ্গ। বুধবার আলিমুদ্দিনে সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই প্রসঙ্গ ওঠে। আর সেখানেই এই বিষয়টিক সমালোচনা করেন সিপিএমের সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্য। এই বৈঠক যে পার্টির জন্য ভালো বার্তা নয়- মত বেশিরভাগ সম্পাদকমণ্ডলীর সদস্যের। বৃহস্পতিবার ফ্রন্টের বৈঠকেও এই একই বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা।
হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি: সম্পাদকমণ্ডলীর নিশানা সেলিমকে, ফ্রন্টের বৈঠকেও আলোচনা সম্ভাবনা
Sponsored

তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুনের সঙ্গে পাঁচতারা হোটেলে দীর্ঘ বৈঠক করেন সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক। এই বিষয়ে তিনি জানান, মন বুঝতে গিয়েছিলেন। এই নিয়ে তীব্র কটাক্ষ করে রাজ্যের শাসকদল। আর সেই বৈঠক নিয়ে হুমায়ুন জানান, এই প্রথম নয়, এর আগেও বহুবার তাঁদের বৈঠক হয়েছে। বিষয়টি নিয়ে খোঁচা দেয় কংগ্রেসও। বাইরে যখন, তুমুল শোরগোল। তখন সম্পাদকমণ্ডলীর বৈঠকেও কোণ ঠাসা সেলিম। এই বৈঠক যে, ভালো বার্তা দেয়নি তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে বৈঠকে।
Sponsored

আলিমুদ্দিন সূত্রের খবর, হুমায়ুনের সঙ্গে বৈঠকের বিষয়টি সম্পাদকমণ্ডলীতে আগে জানাননি সেলিম। যা নিয়ে দলের নেতৃত্বের মধ্যে ক্ষোভ ছিল। প্রশ্ন ওঠে, কেন রাজ্য সম্পাদক মণ্ডলীকে এড়িয়ে বৈঠক করতে হল রাজ্য সম্পাদককে? মুখ রক্ষায় সেলিম জানান, হুমায়ুনকে কোনও কথা দেননি তিনি। সেলিমপন্থী ফেসবুকীয় কমরেডরা আবার তাঁর সপক্ষে স্যোশাল মিডিয়ায় যুক্তি সাজান। এর বিরুদ্ধে সরব হন সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। মঙ্গলবারও, স্যোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে হুমায়ুনের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তোলেন তিনি। সেলিমকে সমর্থন করা শতরূপকে নিশানা করেন প্রতীক উর।
Sponsored

বৃহস্পতিবার, বামফ্রন্টের (Left Front) বৈঠকেও সেলিম-হুমায়ুন বৈঠক প্রসঙ্গ উঠছে বলে সূত্রে খবর। শরিকদল ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি একযোগেই সেলিমকে নিশানা করবেন বলে বামফ্রন্ট সূত্রে খবর। এমনকী অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছেও বিষয়টি নিয়ে জবাব চাওয়া হতে পারে। শরিক দলের নেতাদের প্রশ্নের জবাবে ফ্রন্ট চেয়ারম্যান কী বলেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







