দ্বিতীয় দফার নির্বাচনে নজরে কলকাতার (Kolkata) ভোট। আর কলকাতার ভোট মানেই সেখানে সেলিব্রিটি ভোট নজরে থাকবেই। বুধবারও তার ব্যতিক্রম হল না। সকাল থেকেই শহরের একাধিক ভোটকেন্দ্রে দেখা গেল টলিপাড়ার পরিচিত মুখদের। কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার একাই ভোট দিতে এসে নিজের নাগরিক দায়িত্ব পালন করলেন। ভোটের পর অনেকে সমাজমাধ্যমে আঙুলে কালির ছবি ভাগ করে নিয়ে সকলকে ভোটদানে উৎসাহও দেন।
Sponsored

সকালে বাবা-মায়ের সঙ্গে ভোট দেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ভোটের পর তাঁর বাবা তথা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় পরিবারের ছবি শেয়ার করে লেখেন, “সাতসকালে প্রমাণ দিয়ে এলাম, ছাব্বিশেও আমরা ভারতীয় নাগরিক।” সপরিবারে ভোট দেন অভিনেত্রী কোয়েল মল্লিকও (Koyel Mallick)। বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে কোয়েল বলেন, ভোট দেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব ও গণতান্ত্রিক অধিকার, তাই প্রত্যেকেরই এই অধিকার পালন করা উচিত। রঞ্জিত মল্লিক জানান, তিনি প্রায় ৬০ বছর ধরে ভোট দিচ্ছেন, কিন্তু এবারের মতো অভিজ্ঞতা আগে হয়নি। তাঁর কথায়, অনেক মানুষ ভোট দেওয়ার অধিকারটাই পেলেন না, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না।
Sponsored

অভিনেতা জিৎ (Jeet) স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে সমাজমাধ্যমে লেখেন, “নাগরিক কর্তব্য”। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাবা-মা ও বোনকে নিয়ে বেহালা পশ্চিমের বুথে ভোট দেন। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে সপরিবারে ভোট দেন অভিনেতা তথা সাংসদ দেব। মা, বাবা ও বোনকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে দেব বলেন, এটি মানুষের গণতান্ত্রিক অধিকার, তাই আনন্দের সঙ্গেই তা উদযাপন করা উচিত। পাশাপাশি তিনি জানান, দলের হয়ে তিনি এতদিন প্রচার করেছেন, সেই দলই যেন ক্ষমতায় আসে সেটাই তিনি সবসময় চান।
Sponsored

ছেলের সঙ্গে ভোট দিতে আসেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তিনি জানান, এবার ভোটের ব্যবস্থা যথেষ্ট ভালো হয়েছে, আর তাঁর ছেলে এই প্রথমবার ভোট দিচ্ছে, সেটাই তাঁর কাছে আলাদা আনন্দের। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan) ভোট দিয়ে বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার, তাই সকলের মতো তিনিও নিজের দায়িত্ব পালন করেছেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Aninda Chattopadhyay) সমাজমাধ্যমে লেখেন, তাঁর পোলিং বুথ যে বাড়িতে, সেটিই রাজা রামমোহন রায়ের বাড়ি।
Sponsored

Sponsored

গণতন্ত্রের উৎসবে সামিল হন অভিনেতা অঙ্কুশ হাজরাও (Ankush Hajra)। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর বুথের ভোটার অঙ্কুশ বাবা-মাকে নিয়ে ভোট দেন। তিনি বলেন, বর্ধমানে এসে ভোট দিতে পেরে তাঁর খুব ভালো লাগছে এবং তিনি আশাবাদী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাজেরও প্রশংসা করেন। ভোট যুদ্ধের সামিল একেনবাবুও (Anirban Chakraborty)। ভোট দিয়ে লেখেন, “সেরে এলাম! ওখানে গিয়েছি, ওই কাজটাও করেছি।” ভাস্বর চট্টোপাধ্যায় বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে লেখেন, “আর্লি বার্ডস। এবার আমাদের হাউজিং কমপ্লেক্সের ভেতরেই ভোটকেন্দ্রটি থাকায় আমরা সৌভাগ্যবান।” শঙ্কর চক্রবর্তী মেয়ের সঙ্গে ভোট দিয়ে লেখেন, “সকাল সকাল বাপমেয়েতে মিলে নাগরিক অধিকার প্রয়োগ করে এলাম।”
Sponsored

এছাড়াও সোহিনী সরকার, ইমন চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, দর্শনা বণিক, ঐন্দ্রিলা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, মুনমুন সেন, রাইমা সেনসহ টলিপাড়ার বহু পরিচিত মুখ নিজেদের ভোটকেন্দ্রে ভোট দান করেন। সকলের বার্তাই ছিল এক। ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







