শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন! ব্যস্ত সময় রেল বিভ্রাটে দুর্ভোগ নিত্যযাত্রীদের। কী সমস্যা তা জানা যায়নি। এদিন অফিস টাইম শুরু হতেই দেখা যায় আগরপাড়া, বেলঘরিয়া স্টেশন (Belgharia Station) থেকে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়েছে। রেলের (ER) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা।
Sponsored

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আচমকাই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল। এর পেছনে পরপর ট্রেন আটকে যায়। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি লোকালও (AC Local) । তার পিছনে ওই লাইনেও একাধিক ট্রেন রয়েছে। কী সমস্যা তা নিয়ে কোন ঘোষণা হয়নি বলে অভিযোগ যাত্রীদের। বিকল্প লাইনেও ট্রেন চলাচল অনিয়মিত। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত (Deeptimoy Dutta) বলেন, ‘‘গন্ডগোলের কোনও খবর নেই। সিগন্যালে কিছু সমস্যা থাকায় ট্রেন দেরিতে চলছে।’’ অফিসের ব্যস্ত সময় এভাবে রেল বিভ্রাটে চূড়ান্ত সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







