ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে সুপ্রিম সহায়তায় খুলছে রাজ্যের এসআইআর (SIR) জট। শনিবারই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা (final voter list)। যার সঙ্গে পরে ধাপে ধাপে যোগ বা বিয়োগ করা যাবে ভোটারদের নাম। তাই শনিবারের মধ্যেই রাজ্যের সাধারণ মানুষের দুশ্চিন্তা না কমলেও আতঙ্ক কমাতে প্রাথমিকভাবে বাদ ৫৮ লক্ষ ভোটার ছাড়া সকল ভোটারের (voter) নামসহ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission)।
শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম
Sponsored

কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। সেখান থেকে প্রায় ৫৮ লক্ষ মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটারেদের নাম খসড়া তালিকা থেকেই বাদ পড়েছে। খসড়া তালিকায় (draft voter list) থাকা এই ৭ কোটি ৮ লক্ষ ভোটারের (voter) নামই শনিবারের চূড়ান্ত তালিকায় (final voter list) থাকবে।
Sponsored

সেক্ষেত্রে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। যাঁদের কোনও সমস্যা নেই তাঁদের নাম তালিকায় স্বাভাবিকভাবেই থাকবে। যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের নামের পাশে ‘ডিলিট’ (delete) উল্লেখ থাকবে। আর যাঁদের নথি বিচারাধীন, অর্থাৎ প্রায় ৬০ লক্ষ ভোটারের কাগজপত্র বিচার বিভাগীয় আধিকারিকরা (judicial officer) যাচাই করছেন, তাঁদের নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ (adjudication) অর্থাৎ বিচারাধীন বলে উল্লেখ করা হবে।
Sponsored

Sponsored

এছাড়া, নতুন ভোটার যাঁরা যুক্ত হচ্ছেন, তাঁদের নাম একটি আলাদা তালিকা হিসাবে মূল তালিকার সঙ্গে সংযুক্ত করা হবে। বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের নাম যেমন যেমন বিচার বিভাগীয় আধিকারিকরা যাচাই করবেন, তেমন তেমন তাঁরা ভোট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত ‘ডিলিটেড’ ও ‘অ্যাডজুডিকেশন’ বলে যুক্ত করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই পন্থা বলে জানিয়েছে রাজ্য সিইও দফতর (CEO office)।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







