মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের (Kajal Sheikh) নাম। তবে শনিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উত্তরপাড়ার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের (সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে) নাম তালিকায় নেই! নির্বাচন কমিশন (ECI) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, বাকি প্রায় ২৩ লক্ষ।
Sponsored

চলতি সপ্তাহের শুরুর দিকে সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং হাসনের শাসক শিবিরের প্রার্থী কাজল শেখের নাম 'বিচারাধীন' অবস্থায় রয়েছে। একই ঘটনা শীর্ষণ্যর ক্ষেত্রেও। তিনজনকেই এবার বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) টিকিট দিয়েছে দল। খুব স্বাভাবিকভাবেই তাঁদের মনোনয়নপত্র পেশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত তালিকায় শশী-কাজলের নাম থাকায় স্বস্তি শাসকদলে। তবে উত্তরপাড়ার প্রার্থীর ভাগ্য ঝুলে রইল। আগামী ৬ ও ৯ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা ভোটের প্রার্থীরা মনোনয়ন দিতে পারবেন। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম না উঠলে ভোটে লড়াই করা যাবে না। ইতিমধ্যেই মনোনয়নের আগে যাতে প্রার্থীদের নাম (১১ জন রয়েছে নেই তালিকায়) নিষ্পত্তি করে ফলাফল প্রকাশ করা হয়, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস (TMC)।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







