আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে সব সময়ই সক্রিয় থাকেন মাঝে মধ্যেই আবেগের বহিপ্রকাশ ঘটে। আগামী কয়েক পরই শুরু আইপিএলের একটা নতুন মরশুম। তার আগে নিজের ভুল স্বীকার করে নিলেন কলকাতার বিশিষ্ট শিল্পপতি।
Sponsored

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ (LSG)। কিন্তু লখনউয়ের জার্সিতে প্রথম মরশুমে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি পন্থ। তাঁর দলও ভালো খেলতে পারেনি। এই প্রেক্ষাপটে গোয়েঙ্কা মেনে নিলেন গত মরশুমে লখনউ দলের প্রস্তুতিই সঠিক ছিল না।
Sponsored

লখনউ কর্ণধার স্পষ্টতই বলেছেন, “আমি যখন ভুল করি, আমি খোলাখুলি সেটা স্বীকার করি। গত বছর আমাদের হাতে ট্রফি জয়ের মতো দলটাই ছিল না। অনেক ভুল করেছিলাম। নিলামে ভুল করেছিলাম। প্রস্তুতিতে ভুল করেছিলাম। এ বছর সেই ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমরা বুঝতে পেয়েছি জেতার জন্য দলে ভারসাম্য দরকার।”
Sponsored

সাফল্য দিলে দলকে তথা খেলোয়াড়াদের ভরিয়ে রাখেন গোয়েঙ্কা। কিন্তু ব্যর্থ হলে তিরস্কার করতেও ছাড়েন না। লখনউ-এর প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে তাঁর আচরণ নিয়ে বিতর্ক কম হয়নি। যদিও গোয়েঙ্কা মনে করেন এগুলি সোশ্যাল মিডিয়ায় অপ্রচার। ভিউ বাড়াতেই তাঁকে টার্গেট করা হয়।
অন্যদিকে, রান পেতে ব্যাটিংয়ে অবস্থান বদল করতে পারেন অধিনায়ক ঋষভ পন্থ।
Sponsored

গত মরশুমে শুরুর দিকে চার নম্বরে নেমেছিলেন ঋষভ পন্থ। কিন্তু তেমন সাফল্য পাননি। ১৩৪ স্ট্রাইক রেটে করেছিলেন মোট ২৬৯ রান। শেষ দিকে তিন নম্বরে খেলতে নেমে রান পেলেও তখন প্লে-অফে যাওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ। আসন্ন আইপিএলে তিনে নামতে চান পন্থ।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







