সন্দেশখালির (Sandeshkhali) সিবিআই (CBI) মামলায় আপাতত জেল মুক্তি হচ্ছে না শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। জামিনের আশায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেও তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh) স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয়। এর আগে শীর্ষ আদালতেও তাঁর জামিনের আবেদন নাকচ হয়েছিল।
সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন
Sponsored

২০২৪ সালে রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি (ED)। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় কয়েকজন আধিকারিক আহত হন বলেও দাবি। পাশাপাশি তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ (Laptop) এবং নগদ টাকাও (Cash) ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। ঘটনার পর ইডি অভিযোগ দায়ের করে শাহজাহানের বিরুদ্ধে। আরও পড়ুন: এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!
Sponsored

শাহজাহানের আইনজীবীর (Lawyer) দাবি, এই মামলায় সাক্ষীর সংখ্যা অনেক এবং যাঁর বয়ানের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে, সেই মাজেদা বিবিকেও (Majeda Bibi) পরে সিবিআই চার্জশিটে (Charge Sheet) অভিযুক্ত করা হয়েছে। তাই নতুন করে বিষয়টি বিবেচনার আর্জি জানানো হয়। তবে আদালত সেই যুক্তি মানেনি এবং জানিয়ে দেয়, এখনই জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
Sponsored

বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত এখনও চলছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনাতেও তাঁকে প্রধান অভিযুক্ত হিসেবে মামলা করা হয়। ২০১৯ সালের ওই ঘটনার প্রায় পাঁচ বছর পর আদালতের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে যায় এবং সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







