কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

‘টুটফুটিয়া গোষ্ঠী’ কীভাবে কমিশনে? ঋতব্রতদের তীব্র কটাক্ষ সাগরিকার, রামমন্দিরের অর্থ ব্যবহার নিয়ে বিস্ফোরক সৌগত

‘টুটফুটিয়া গোষ্ঠী’ কীভাবে কমিশনে? ঋতব্রতদের তীব্র কটাক্ষ সাগরিকার, রামমন্দিরের অর্থ ব্যবহার নিয়ে বিস্ফোরক সৌগত
দ্রুত পড়ুন
AI-সারসংক্ষেপ · নিউজরুম পর্যালোচিত
  • তৃণমূলের সাংসদরা বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন।
  • বহিষ্কৃত বিধায়কদের কমিশনে যাওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।
  • সাগরিকা ঘোষ বলেন, কমিশনে সাক্ষাতের জন্য কোনও চিঠি দেওয়া হয়নি।
  • সৌগত রায় অভিযোগ করেছেন, রামমন্দিরের অর্থ রাজনৈতিক দল ভাঙতে ব্যবহার হচ্ছে।
  • মহুয়া মৈত্রের উপর হামলার ঘটনা নিয়ে তৃণমূল উদ্বিগ্ন।

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কেন্দ্র, নির্বাচন কমিশন ও বিজেপিকে (BJP) তুলোধোনা করলেন তৃণমূলের দুই সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) ও সৌগত রায় (Sougata Ray)। বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ঋতব্রত-সন্দীপন সাহার টিম। কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত দুই বিধায়ক কীভাবে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) অফিসে গেলেন? শুধু তাই নয়, তাঁদের সঙ্গে কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) দেখা করলেন? সেই প্রশ্ন তুলে দিলেন এদিন দিল্লির সাংবাদিক বৈঠকে সরব হন সৌগত-সাগরিকারা। রাজ্যসভার সাংসদ সাগরিকা জানিয়েছেন, "দল থেকে ঋতব্রত-সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও কীভাবে তাঁদের সঙ্গে দেখা করলেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনও দলের প্রতিনিধিই একমাত্র নির্বাচন কমিশনে চিঠি দিতে পারেন কিংবা দেখা করতে যান। একটা টুটফুটিয়া গোষ্ঠী চলে গেল কমিশনে। আর সেখানে গিয়ে তৃণমূলের নাম-প্রতীকের দাবি জানাল। এটা লজ্জার। গোটা দেশ দেখল, আজকে যা ঘটল।" এদিন দলের অবস্থান স্পষ্ট করে সাগরিকার বলেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে সাক্ষাতের বিষয়ে কোনও চিঠি দেওয়া হয়নি। যাঁরা কমিশনে গেলেন তাঁরা তৃণমূল থেকে বহিষ্কৃত।"

Sponsored

Sranchi In Article

এরপরেই বিজেপির কুকীর্তি তুলে ধরে তাঁদের নিশানা করেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বলেন, "অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্য সব হাতিয়ার ব্যবহার করছেন। সম্প্রতি অনেক ঘোটালা হচ্ছে। রামমন্দিরের জন্য সংগৃহীত অর্থ ব্যবহার করেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল ভাঙানোর চেষ্টা চলছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশেই কমিশনের কাজকর্ম পরিচালিত হচ্ছে। রামমন্দিরের টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। অমিত শাহই নির্বাচন কমিশন চালান। তাঁর নির্দেশে বেআইনি বৈঠক করা হয়েছে। এখন নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমার চালাচ্ছেন।”

Sponsored

Merlin In Article

এরপরেই মহুয়া মৈত্রর (Mahua Moitra) উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে সৌগত বলেন, "মহুয়া মৈত্রের উপর আক্রমণ হয়েছে। স্পিকারের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম, সময় পাইনি। আমি তাঁর প্রতিনিধির কাছে চিঠি দিয়েছি। আমরা জানতে চেয়েছি, নির্বাচিত প্রতিনিধিরা কি তার এলাকায় যেতে পারবেন না?"

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →