রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির থাকল শুক্রবার। প্রথমে বিধানসভা (West Bengal Assembly) চত্বরে একাধিক বদল করা হয়। তারপরে আলো দিয়ে সাজানোর নামে কার্যত লাল মহাকরণের (Writers' Building) রঙই রাতের অন্ধকারে বদলে ফেলল বিজেপি। গোটা মহাকরণ জুড়ে জ্বলল গেরুয়া আলো (saffron light)।
Sponsored

বিজেপি বাংলার ক্ষমতায় এসে মহাকরণ থেকেই রাজ্য পরিচালনার পরিকল্পনা করেছে। তবে মহাকরণ সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় শনিবার শপথ নিয়েই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ পরিচালনা করার জন্য মহাকরণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) যাবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু মহাকরণ (Writers Building) থেকেই যে বিজেপি প্রশাসনিক কাজ করবে, তার বার্তা হিসাবে শপথের আগের দিন থেকে আলোর মালায় সেজে উঠল মহাকরণ।
Sponsored

Sponsored

শনিবার শপথ গ্রহণের পরে বিধানসভা ভবন থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভা (cabinet)। ছয় মাসের মধ্যে শুরু হবে মুখ্যমন্ত্রীর দফতরসহ একে একে গুরুত্বপূর্ণ দফতর মহাকরণে প্রতিস্থাপনের কাজ। তবে তার আগেই যেভাবে বিধানসভাকে গেরুয়া আলোয় সাজানো হয়েছে, সেভাবেই গেরুয়া আলোর মালায় সাজানো হল লাল রাইটার্স বিল্ডিং। এমনকি শুধুমাত্র মহাকরণ নয়, মধ্য কলকাতার আকাশবাণী ভবন, এজি বেঙ্গলকেও গেরুয়া আলোয় সাজানো হল শুক্রবার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







