দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)। গ্রুপ পর্বে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) শেষ ম্যাচে দলের জার্সি পরে প্রথমবারের মত এবারে মাঠে নামলেন তিনি। ব্যাট করার খুব বেশি সময় না পেলেও ৫ বলে ৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে পরে বল হাতে নিজের দায়িত্ব ভালভাবে সামলেছেন তিনি। চার ওভারে ৩৬ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন তিনি।
Sponsored

ছেলের এই পারফরম্যান্সে খুশি সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। সমাজ মাধ্যমে (Social Media) ছেলের উদ্দেশ্যে তিনি লিখেছেন, কঠিন সময়েও ধৈর্য ধরে নিজের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য তিনি গর্বিত। তাঁর কথায়, ক্রিকেট শুধু প্রতিভার নয় বরং মানসিক দৃঢ়তারও পরীক্ষা। আর সেই পরীক্ষায় অর্জুন নিজেকে প্রমাণ করেছে। পাশাপাশি ছেলেকে সবসময় মাতির কাছাকাছি থেকে খেলাটাকে ভালবাসার পরামর্শও দিয়েছেন তিনি।
Sponsored

তবে সচিনের এই বার্তার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে গোটা মরশুমে সুযোগ না পাওয়ার কথাই হয়ত ঘুরিয়ে বলতে চেয়েছেন তিনি। কারণ লখনউয়ের একাধিক বোলার ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও অর্জুনকে প্রথম একাদশে দেখা যায়নি। শেষ পর্যন্ত নিয়মরক্ষার ম্যাচেই সুযোগ আসে তাঁর সামনে। আইপিএলের নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ৩০ লক্ষ টাকায় অর্জুনকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







