চলতি আইপিএলে (IPL) হতাশাজনক পারফরম্যান্স করেছে লখনউ সুপার জায়ান্টস(LSG)। অন্তিম স্থানে শেষ করার পর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছাড়লেন ঋষভ পন্থ(Rishabh Pant )। ইতিমধ্যেই ম্যানেজমেন্টকে জানিয়েছেন তাঁর সিদ্ধান্ত। এলএসজি তাঁর অনুরোধ মেনে নেয় এবং সরকারি বিবৃতির মাধ্যমে তা ক্রিকেট মহলকে জানায়।
Sponsored

সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়েছে, ‘লখনউ সুপার জায়ান্টস আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে, ঋষভ পন্থ (Rishabh Pant )অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি তার এই অনুরোধ গ্রহণ করেছে।’
Sponsored

দলের ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডির বক্তব্য ‘ঋষভ আমাদের কাছে অনুরোধ জানিয়েছিল। আমরা ওঁকে সম্মান জানিয়েই সেই প্রস্তাব মেনে নিয়েছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে অধিনায়ক হিসেবে এলএসজির সাজঘরে যে অবদান রেখেছেন ঋষভ, তারজন্য আমরা কৃতজ্ঞ।
Sponsored

২০২৫ সালের নিলামে ২৭ কোটি টাকায় পন্থকে দলে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল। কিন্তু ২ মরশুম প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি পন্থ এবং তাঁর দল।অধিনায়ক হিসাবে দুই মরশুমেই দলকে প্লেঅফে তুলতে ব্যর্থ হয়েছেন। ফলে প্রশ্ন উঠছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটারকে নিয়ে। চলতি আইপিএলে পন্থের নেতৃত্বে ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে লখনউ দল। ২০২৫ মরশুমেও ১৪ ম্যাচে মাত্র ৬ ম্যাচে জয় পেয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







