Sponsored

দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন ভারতীয় দলের এই ক্রিকেটার।
Sponsored

২০১৮ সাল থেকে নাইট ব্রিগেডের সদস্য রিঙ্কু। বিগত কয়েক বছরে তাঁর ব্যান্ড ভ্যালু কয়েক গুণ বেড়েছে। এবার তাঁকেই সহ অধিয়ানক করল কিং খানের দল। মঙ্গলবার নাইটদের বিশেষ অনুষ্ঠানে
সিইও ভেনকি মাইশোর ঘোষণা করেন এবার কেকেআর দলের সহ অধিনায়ক রিঙ্কু সিং।
Sponsored

মঙ্গলবার বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সমর্থকদের সামনে ক্রিকেটার সঙ্গে পরিচিত করে দিল কেকেআর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।
Sponsored

জমকালো অনুষ্ঠানে বাড়তি মাত্রা এনে দিলেন শেন ওয়াটসন ।তিনি গিটার হাতে গান করেন। পাশপাশি গোটা দল এক মঞ্চে হাজির হল।
Sponsored

ভেনকি মাইশোর বলেন, "এটা আমার ১৬তম মরশুম। প্রতিবার একই স্পিরিট দেখতে পাই। শাহরুখ, জুহিরা এই স্পিরিটটাকেই দারুন ভালোবাসে। আজ ওরা কেউ নেই। তবে ওরা সবাই আসবে। এবার আমাদের দল ভালো হয়েছে। আশা করি দারুন একটা মরশুম কাটবে।"
Sponsored

কোচ অভিষেক নায়ার বলেন," আমি অনেক দিন রিঙ্কুকে দেখছি এখানে সাপোর্ট হিসাবে ছিলাম তখন থেকে ওকে দেখছি। এখন আমি হেড কোচ। আমার মনে হয় এটাই সঠিক সময় ওকে দায়িত্ব দেওয়ার। ওকে রাহানেকে ভালোভাবে সাহায্য করতে পারবে।
আমাদের দল দারুন, ভালো প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফ আছেন। "
নাইট মেন্টর ব্রাভো বলেন, "আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামছি। চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ আমাদের দলে আছে। "
রাহানের প্রশংসা করে ওয়াটসন বলেন, "রাহানে ক্যাপ্টেন কুল। ঠান্ডা মাথায় মাঠে দলকে নেতৃত্ব দেন।
এই মঞ্চ থেকে আরও একটা বড় ঘোষণা করল কেকেআর। আন্দ্রে রাসেলকে সম্মান জানিয়ে ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠাল নাইট ম্যানেজমেন্ট। এই জার্সি পরেই খেলতেন রাসেল। যিনি অবসর নিয়েছেন। তবে কেকেআর দলের সঙ্গে যুক্ত আছেন পাওয়ার কোচ হিসেবে।
_
_
_
_
_
_
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







