তদন্তে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হলেন আরজি কর (RG Kar Case) নির্যাতিতার বাবা -মা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) তাঁরা ধর্ষণ ও খুনের মামলা নিয়ে তদন্তকারী দলগুলির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের আইনজীবী জানান, পুলিশ এবং সিবিআই— উভয়ের ভূমিকাই খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তাঁরা। যদিও ইতিমধ্যেই এই মামলায় দোষীর সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তবে বারবার পুলিশ হোক বা সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা-বাবা। বারবার এই অবস্থান বদলে এটা স্পষ্ট যে সন্তান হারা বাবা-মায়ের যন্ত্রণার সুবিধা নিয়ে পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে অন্য কেউ।
ফের আদালতে আরজি কর কাণ্ডে মৃতার বাবা-মা
Sponsored

এদিন আদালতে পুলিশকর্মী অনুপ দত্তকে গ্রেফতারের দাবিতে তাঁরা শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, ঘটনার আগে তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের-সহ আরও কয়েক জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জিও জানিয়েছেন তাঁরা। শিয়ালদহ আদালত ইতিমধ্যেই আবেদন গ্রহণ করেছে। সূত্রের খবর, এ দিন দুপুরেই বিষয়টি নিয়ে শুনানি হতে পারে। আরও পড়ুন: সুরের টানে একাকার শহর-গ্রাম: রবীন্দ্র সদনে ‘সহজিয়া’ উৎসব
Sponsored

এই মামলায় বিচারের রায় ঘোষণার পরেও 'বিচার মেলেনি' বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, ঘটনার পূর্ণ সত্য এখনও সামনে আসেনি। অপরাধে এক জন নয়, একাধিক ব্যক্তি জড়িত। সেই সূত্রে তাঁদের করা মামলা এখনও বিচারাধীন। এমত অবস্থায় ফের আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







