কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম কাউন্সিলররাও। ঘটা করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কে (Mala Ray) মঞ্চে নিয়ে গিয়ে বসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। মঞ্চে যখন ফিরহাদ হাকিম, মালা রায়, তখন মঞ্চের সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee), দেবাশিস কুমার, জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়েরা।
মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা
Sponsored

মুখ্যমন্ত্রী দেখেই এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় কাজরীকে। জুঁই বিশ্বাসকে দেখা যায় শুভেন্দুকে নমস্কার করতে। ছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও।
Sponsored

মঞ্চের কাছেই হাজির ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কয়েকদিন আগেই বিধানসভায় গিয়ে বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাঁকে। সরাসরি ফিরহাদকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। ডেকে নেন প্রাক্তন চেয়ারপার্সন মালাকেও। অনুষ্ঠান মঞ্চে আলো করে মুখ্যমন্ত্রীর পাশে বসেন ফিরহাদ হাকিম, মালা রায়-সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। ছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







