রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে পথদুর্ঘটনায় (Road Accident) আহত এক স্কুটিচালক। বাটানগর–ধর্মতলা রুটের একটি যাত্রীবাহী বাস ধর্মতলার দিকে যাওয়ার সময় একটি স্কুটারকে ধাক্কা মারে। বাসটিকে ওভারটেক করার সময় স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার নীচে ঢুকে পড়ে।
বাসকে ওভার টেক করতে গিয়ে রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা
Sponsored

স্কুটারে দু' জনের মধ্যে একজন গুরুতর আহত হন। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট বাসটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি। আরও পড়ুন: মোদির রাজ্যে দুধে ডিটারজেন্ট-ইউরিয়া! জানতে সময় লাগল ৫ বছর!
Sponsored

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও রেড রোডে একটি গুরুতর দুর্ঘটনা ঘটে। সেবার কুয়াশাচ্ছন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় রেলিংয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লরিচালক গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







