ট্রাফিক আইন অমান্য করা একেবারেই নতুন ঘটনা নয়! উল্টে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবণতা বেশি দেখা যায়। লাল আলো জ্বললেও গাড়ির গতি কমছে না আবার বেশ কিছু ক্ষেত্রে গাড়ি থামছেই না। এর ফলে দুর্ঘটনা, যানজট, কখনও প্রাণহানিও লেগেই আছে। এই প্রবণতায় রাশ টানতেই এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা ট্রাফিক পুলিশ ( Kolkata traffic Police)।
ট্রাফিক আইন অমান্য বরদাস্ত নয়, তিলোত্তমায় বসছে ‘রেড লাইট ভায়োলেশন ক্যামেরা’
Sponsored

মহানগরী জুড়েই এবার একাধিক ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ রাস্তায় রেড লাইট ভায়োলেশন ডিটেকশন ক্যামেরা (RLVD) বসবে। প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে এই অত্যাধুনিক নজরদারি চালানো হবে। এই ক্যামেরা বসলে আর লাল আলো অমান্য করে পালিয়ে যাওয়া যাবে না। এই ক্যামেরাগুলিতে আছে ANPR (অটোমেটিক নম্বরপ্লেট রিকগনিশন) প্রযুক্তি। লাল সিগন্যাল অমান্য করলে ক্যামেরায় ধরা পড়বে গাড়ির নম্বরপ্লেট, সময় ও সেই সময়ের অবস্থান। লালবাজারের ট্রাফিক সার্ভারে সেই তথ্য পৌঁছে যাবে নিমেষের মধ্যেই। এরপর গাড়ির মালিকের মোবাইল নম্বরে যাবে এসএমএস বা ই-মেইলে জরিমানার নোটিশ। ট্রাফিক সূত্রে খবর অনলাইনে জরিমানা মেটানোর ব্যবস্থা থাকবে।
Sponsored

এই ব্যবস্থাপনায় খরচ হতে পারে আনুমানিক ২.৫ কোটি টাকা। সিগন্যাল অমান্য করলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা হতে পারে। শহরের বেশিরভাগ দুর্ঘটনা ঘটে সিগন্যাল অমান্য করার জন্য। তাই প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়িয়ে দুর্ঘটনা কমানোই এই মুহূর্তে মূল লক্ষ্য। বোঝা যাচ্ছে, চালকদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার দিকেই নজর দিয়েছে পুলিশ প্রশাসন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







