ফের একবার নাশকতার হুমকি পেল দিল্লি (Delhi)। এবার দিল্লি বিধানসভা এবং লালকেল্লা উড়িয়ে (Red Fort Bomb Threat) দেওয়ার হুমকি এসেছে। সূত্রের খবর, সোমবার খালিস্তানি কোনও গোষ্ঠীর থেকে হুমকি ইমেলটি এসেছে। এমন পরিস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। দিল্লি বিধানসভা চত্বর জুড়েই চলছে সার্চ অপারেশন। বোম্ব স্কোয়াড এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সি মিলে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ফের রাজধানী উড়িয়ে দেওয়ার হুমকি, লালকেল্লা থেকে দিল্লি বিধানসভায় বোমাতঙ্ক!
Sponsored

সেই ইমেল নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, সেটা খোঁজার চেষ্টা চলছে। অ্যালার্ট রয়েছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা লালকেল্লার কাছে বড়সড় হামলা চালাতে পারে খবর পাওয়া যায়। তাদের নিশানায় ছিল দিল্লির একাধিক মন্দির, ধর্মীয় স্থান এবং হেরিটেজ এলাকাগুলি। হাতে আসে একটা ইন্টালিজেন্স নোট। জানা যায়, জঙ্গিরা লালকেল্লায় IED ব্লাস্ট ঘটাতে পারে। চাঁদনি চক এলাকার মন্দির এবং ঘিঞ্জি এলাকাগুলিতেও হামলার ছক ছিল। এর মাঝে দিল্লি পুলিশ ভারতে থেকে ভারতের উপর আক্রমণের ছক বনাচাল করেছে। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন:শীর্ষ মাদকনেতার মৃত্যুতে অশান্ত মেক্সিকো! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







