পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে রবিবার বড় পদক্ষেপ করল পুলিশ। ইতিমধ্যেই বাগদত্তা গোয়ালকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করেছে তদন্তকারীরা। তাঁদের দাবি, সিয়ার বয়ান এবং ফরেন্সিক তথ্য মিলিয়ে ঘটনার প্রতিটি ধাপ খতিয়ে দেখাই ছিল এই ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের মূল উদ্দেশ্য। কেতনের মত একই ওজনের একটি ডামি ব্যবহার করে কেতন কীভাবে খাদে পড়েছিলেন, সেটিও পুনর্নির্মাণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরে কড়া নিরাপত্তার মধ্যে সিয়াকে লোহাগড় দুর্গে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের সামনে সে ঘটনাস্থল, চলার পথ এবং ঘটনার সময় অভিযুক্তদের অবস্থান দেখিয়ে দেয়।
Sponsored

এদিকে তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশি হেফাজতে থাকাকালীন সিয়া গোয়াল নাকি বিয়ার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তদন্তকারী সংস্থা সেই অনুরোধ নাকচ করে দেয়। এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এসবের মধ্যেই চেতনের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে চেতনের গায়ে শরীর এলিয়ে দিয়ে বসেন সিয়া। তদন্তকারীদের দাবি সিয়া তাঁর দাদার সঙ্গে খেলা দেখতে যেতেন, সঙ্গে চেতনও যেতেন।
Sponsored

ইতিমধ্যেই ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে সিয়া স্টেডিয়ামে খেলা দেখতে দেখতে এলিয়ে পড়ছে। ফলে মাদকে সিয়ার আসক্তি নিয়েও উঠছে প্রশ্ন। উল্লেখ্য, গত ১৮ জুন লোহাগড় দুর্গে বেড়াতে নিয়ে গিয়ে কেতন আগরওয়ালকে ধাক্কা দিয়ে খুন করেছেন বাগদত্তা সিয়া ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী। বর্তমানে দুজনকেই পুলিশ হেফাজতে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







