শাসনকালের বয়স মাত্র ১ মাস, তার মধ্যেই নারী সুরক্ষা তলানিতে। রাজ্য জুড়ে ঘটে গিয়েছে চারটি ধর্ষণের ঘটনা। কিন্তু মুখে কুলুপ মুখ্যমন্ত্রী ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। বুধবার সন্ধ্যেয় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল কোচবিহারের দিনহাটায়(Dinhata)। একটি পাটখেত থেকে তাঁর দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশের অনুমান, নাবালিকাকে ধর্ষণের পরে প্রমান লোপাট করতে পরনের লেগিংস পেঁচিয়ে খুন করা হয়েছে।
Sponsored

নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই নাবালিকা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা সাহায্য করে। কিছুক্ষণ পর এলাকার একটা পাটখেত থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। দেখা যায় তাঁর গলায় লেগিংস জড়ানো রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ।
Sponsored

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে এই ঘটনায় কতজন যুক্ত রয়েছে, সেই নিয়ে কিছুই জানা যায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে। অপরাধীকে শনাক্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও এই আবহে কতটা সাহায্য পরিবার পাবে এই নিয়ে রীতিমত ধন্দে রয়েছেন তারা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







