প্রথাগত নিয়ম মেনে ১লা বৈশাখের নিয়ম মেনে শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল(East Bengal) ক্লাবের ঐতিহ্যবাহী শুভ বারপুজো ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত । এই পবিত্র ও শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় সমর্থকবৃন্দ, ক্লাবের সকল ক্রীড়া বিভাগের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ও প্রশিক্ষকগণ, সমাজের বিশিষ্ট গুণীজন এবং শুভানুধ্যায়ীগণ। বার পুজোর দিনেই আগামী মরশুমের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হল। আগামী মরশুমে ইস্টবেঙ্গল অধিনায়ক হবেন মহম্মদ রাকিপ ও সহ অধিনায়ক লালচুননুঙ্গা।
Sponsored

লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, আগামী বছর ইস্টবেঙ্গল মাঠেই ফের ফুটবল খেলা শুরু হবে, কলকাতা লিগ আমরা খেলছি আমরা চেশ্টা করব আইএসএলও নিজেদের মাঠে খেলতে। । একইসঙ্গে দেবব্রত সরকার উল্লেখ করেছেন, ফুটবলাররা যদি সেরাটা দিতে পারেন এবং নিজেদের সঠিকভাবে প্রস্তুত করেন, তবে দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতাও রাখে।
Sponsored

বার পুজো উপলক্ষ্যে প্রাক্তনীদের ঢল নামে ইস্টবেঙ্গল (East bengal)ক্লাবে। সবুজ তোতা ব্যারেটোও এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। মেহেতাব থেকে দীপঙ্কর, অলোক থেকে কৃষেন্দুর মতো প্রাক্তনীরা হাজির হন লাল হলুদ ক্লাবে। সিনিয়র দলের কোনও ফুটবলার বার পুজোতে উপস্থিত ছিলেন না বৃহস্পতিবার ম্যাচ থাকায়। তবে মহিলা দলের কোচ ফুটবলার সবাই উপস্থিত ছিলেন।
Sponsored

নববর্ষ উপলক্ষে বার পুজো হল ভবানীপুর ক্লাবেও। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান একাধিক ফুটবলার। সংগ্রাম মুখোপাধ্যায়, ডেনসন দেবদাস, শিলটন পাল ও সামাদ আলি মল্লিক প্রমুখ। এক ঝাঁক খুদে ফুটবলারদের সামনে রেখেই হল বারপুজোর অনুষ্ঠান। তবে ময়দানের আগের জৌলুস নেই. দুই প্রধানে সদস্য সমর্থকদের ঢল নামে না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







