ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও আগাম নোটিশ ছাড়াই শুক্রবার (Friday)ভোরে হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ, এমনটাই অভিযোগ। এরপর কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। রাজীবের পরিবারের অভিযোগ,এদিন হঠাৎই বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি বাড়ির সদস্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়।
আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
Sponsored

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। এই মুহূর্তে পুলিশ - প্রশাসন সবটাই পরিচালনা করছে কমিশন। রাজ্যের শাসকদলের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীদের টার্গেট করা হচ্ছে। ঠিক কী অভিযোগে আগাম নোটিশ ছাড়া রাজীবকে গ্রেফতার করা হল তা স্পষ্ট নয়। এমনকি এই ঘটনায় পুলিশ তাদের সঙ্গে সহযোগিতাও করেনি। দলের স্থানীয় প্রার্থী ও চেয়ারম্যান (Chairman) থানায় গিয়ে খোঁজ নিতে চাইলে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। তৃণমূলের মতে, ভোটের আগে রাজনৈতিক কারণেই এই গ্রেফতার করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আরও পড়ুনঃ সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







