কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে সেই প্রধান প্রশাসনিক সদর দফতরে বসেই তৃণমূলকে নিশানা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswani Vaisnav)। রাজ্যে পালাবদলের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন। শুধু তাই নয়, প্রতিটি কথাতেই খোঁচা দিলেন প্রাক্তন শাসকদলকে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূয়সী প্রশংসা করে রেলমন্ত্রী জানান, বাংলায় রেলের উন্নয়নের টাকা রেডি আছে।

Sponsored

Sranchi In Article

বাংলার রেল প্রকল্পের (Rail Project) অগ্রগতি নিয়ে শনিবার নবান্নে বৈঠকে বসেন রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি। ফলে উন্নয়ন ব্যাহত হয়েছে। বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েই তৃণমূল সরকারকে নিশানা করেন রেলমন্ত্রী অশ্বিনীও। শুরুতেই অভিনন্দন জানান শুভেন্দুকে। বলেন, ‘‘দেশকে যে ভাবে বাঁচিয়েছেন, বাংলাকে বাঁচিয়েছেন, সেই জন্য তাঁকে অভিনন্দন। এ বার রেলকর্মীরা কাজ করার সুযোগ পাবেন।’’ তৃণমূলকে কটাক্ষ করে অশ্বিনী বলেন, ‘‘কলকাতাবাসী যাতে মেট্রোর সুবিধা না পান, তাই ওরা গিয়েছিল সুপ্রিম কোর্ট। সংসদে আমি ওদের বলেছিলাম বিকাশ-বিরোধী।’’ রেলমন্ত্রীর কথায়, আগের সরকার রেলের প্রকল্পের কাজ আটকাতে শুধু কোর্টে যেত। বাংলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছে তারা। কিন্তু এখন আর সেটা হবে না। এবার আপনারা হাত খুলে, মন খুলে কাজ করতে পারবেন। এর জন্য বাংলার মানুষকে ধন্যবাদ।

Sponsored

Merlin In Article

বাংলায় রেল যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন রেলমন্ত্রী। জানান, দিল্লি শিলিগুড়ি বুলেট ট্রেনের কথা। মাত্র ছ ঘণ্টায় শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছে যাবে বুলেট ট্রেন।

Sponsored

Camelia In Article

অশ্বিনী বৈষ্ণব (Aswani Vaisnav) জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ৬০টি নতুন আধুনিক রেক পেতে চলেছে কলকাতা মেট্রো। ডানকুনি-সুরাট পণ্যবাহী করিডর প্রসঙ্গে রেলমন্ত্রী জানান, রাজ্যে তৈরি হবে ইস্ট-ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত এই করিডরের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহণ করা সম্ভব হবে।

Sponsored

Techno India In Article

এদিন নবান্নে বৈঠক যোগ দিতে যাওয়ার আগে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সংলগ্ন জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো স্টেশনে যান রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গে কথা বলে উঠে পড়েন মেট্রোয়। সঙ্গে রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। মেট্রো করে পৌঁছন নোয়াপাড়ায়।

Sponsored

Shyam Sundar In Article

রেলমন্ত্রী গাড়ি রাখা হয় বেলঘড়িয়া হাইওয়েতে। মেট্রো স্টেশন থেকে প্রমোদনগর পর্যন্ত অটো চেপে যান অশ্বিনী বৈষ্ণব। ট্রাফিক মেনে যতটা সম্ভব কম নিরাপত্তা রক্ষী নিয়ে নবান্নে পৌঁছন রেলমন্ত্রী।

Sponsored

Probe In Article

প্রশাসনিক বৈঠকের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এখন উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা রেল বাজেটেই স্পষ্ট।

অর্থাৎ নবান্নে প্রশাসনিক বৈঠক থেকেই বিরোধী রাজনৈতিক দলকে নিশানা করলেন রেলমন্ত্রী। বক্তব্য শুরু ও শেষ করলেন "ভারত মাতা কী জয়" বলে। তাহলে কেন আগের সরকারের বিরুদ্ধে প্রশাসনিক কার্যালয় থেকে রাজনৈতিক বার্তা দেওয়ার অভিযোগ তুলত গেরুয়া শিবির? উঠছে প্রশ্ন।

-

 

 

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →