দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য তিনি নিজে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আগামী ৬ জুন বৈঠকে বসবে ইন্ডিয়া'র (I.N.D.I.A.) দলগুলি। এই বৈঠকে যোগ দিতে পারেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের
Sponsored

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস পরাজিত, কেরলে হার সিপিএম-এর। এমনকী, তামিলনাড়ুতেও ডিএমকে ক্ষমতায় আসতে পারেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাহুলের (Rahul Gandhi) সঙ্গে ফোনে কথা হয়েছে মমতার (Mamata Banerjee)। ৬ জুন বৈঠকে শুধুমাত্র বিজেপি বিরোধিতাই নয়, বরং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল নিয়েও ভাবছে বিরোধী দলগুলি।
Sponsored

Sponsored

তবে ৬ জুন ইন্ডিয়া'র বৈঠক নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও অতীতে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস স্বাধীন অবস্থান নিয়েছিল। পাশাপাশি, রাহুল গান্ধীও কয়েকদিন আগে বলেছেন, মতপার্থক্য ভুলে গণতন্ত্র রক্ষার স্বার্থে বিরোধী দলগুলির একসঙ্গে কাজ করা প্রয়োজন। আসন্ন বৈঠকে ডিএমকের ভূমিকা বিশেষভাবে নজর কাড়তে পারে। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হলেও তামিলনাড়ুতে কংগ্রেস সম্প্রতি ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অভিনেতা বিজয়ের দল টিভিকে-র সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে হেঁটেছে। এই প্রেক্ষাপটে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। এই দিক থেকেও ৬ জুনের বৈঠক অসীম গুরুত্বপূ্র্ণ হতে চলেছে। আগামী দিনে বিজেপি-বিরোধী দলগুলির অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে ওই দিন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







