বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামাজিক মাধ্যম (Social Media X) এক্স-এ পোস্ট করে তিনি ভারতের এই কালজয়ী শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রঘু রাই তাঁর ক্যামেরার লেন্সের মাধ্যমে ভারতের প্রকৃত অর্থকে ক্যামেরা বন্দি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর লেন্সের মাধ্যমে ভারতের অন্তরাত্মাকে তুলে ধরেছেন। তাঁর তোলা প্রতিটি ফ্রেম এক একটি অমর সৃষ্টি এবং এক অতুলনীয় উত্তরাধিকার।" মুখ্যমন্ত্রী স্মরণ করান, কলকাতার সঙ্গে রঘু রাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এই শহরকে নিয়ে তাঁর একটি বিশেষ বইও রয়েছে। পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। - - - - - - - -