দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Deben Mahato Medical College) র্যাগিং-এর অভিযোগ! অভিযোগ ওই কলেজের প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে ওই কলেজের ১৪-১৫ জন ছাত্রের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ডাক্তারি পড়ুয়া ওই ছাত্রের নাম মেহবুব ইসলাম। শারীরিক নির্যাতনের পরে পড়ুয়ার পরিবারের তরফে অ্যান্টি র্যাগিং কমিটির (Anti-Ragging Committee) কাছে অভিযোগ জানানো হলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। কলেজ জানিয়েছে দুই মূল অভিযুক্তকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।
সরকারি মেডিক্যাল কলেজে র্যাগিং-এর অভিযোগ! সাসপেন্ড ২ পড়ুয়া
Sponsored

মুর্শিদাবাদ ডোমকলের বাসিন্দা মেহবুব ডাক্তারি পড়ার জন্য হস্টেলেই থাকছিলেন। কিন্তু অভিযোগ তাঁর উপরে লাগাতার র্যাগিং করছিল ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ঋষভকুমার সিং ও চতুর্থ বর্ষের পড়ুয়া অয়নকুমার বাগচি। রবিবার রাতে তা চরম আকার নেয়। ঋষভ ও অয়নের উস্কানিতে ওই বয়েজ হস্টেলের ১৪-১৫ জন ছাত্র মেহবুবের উপর চড়াও নির্মমভাবে মারধর চালায়। আরও পড়ুন: বান্ধবীকে মারধর ইনফ্লুয়েন্সার শমীকের: স্পষ্ট জানালেন তার বাবা-মা
Sponsored

শারীরিক নির্যাতনের খবর পেয়ে শুক্রবার কলেজে এসে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান নির্যাতিতের পরিবার। হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, “আক্রান্ত ছাত্রের অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষের উপস্থিতিতে অ্যান্টি র্যাগিং কমিটির একটি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় অভিযুক্ত দুই পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।” কলেজের তরফ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে সেই দিকে নজর রাখবে কলেজ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







