উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য দুবাইতে আটকে ছিলেন সিন্ধু(PV Sindhu )। মঙ্গলবার সকালে দেশে ফিরলেন, আংশিক বিমান পরিষেবা চালু হওয়ায়। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলা হল না তাঁর। ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। আজই থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল সিন্ধুর।
Sponsored

তিনদিন ধরে দুবাইয়েই আটকে থাকতে বাধ্য হন অলিম্পিকে জোড়া পদকজয়ী। মঙ্গলবার আংশিকভাবে খোলা হয় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এলাকার আকাশসীমা। এরফলে ভারতে ফিরতে পারলেন অলিম্পিক্সে পদকজয়ী শাটলার।
Sponsored

দেশে ফিরে সমাজমাধ্যমে সিন্ধু লিখেছেন, ‘‘বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ফিরেছি এবং সুরক্ষিত আছি। গত কয়েকটা দিন অত্যন্ত কঠিন ছিল। অনিশ্চয়তার মধ্যে কেটেছে। তবে অবশেষে নিজের ঘরে ফিরতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।দুবাইয়ের সমস্ত আধিকারিক, বিমানবন্দরের কর্মী-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে তাঁরা আমাদের খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন। তাঁদের পরিষেবা ভাষায় প্রকাশ করা যায় না।’’
Sponsored

যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতেও। পশ্চিম এশিয়ার দেশগুলিতে থমকে খেলার ইভেন্ট। বিমান ব্যবস্থা সঠিক না হওয়ায় বিভিন্ন দেশে আটকে আছেন ক্রীড়াবিদরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







