কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

বিজেপি রাজ্যে বন্ধ গাড়ি থেকে উদ্ধার পুরোহিতের গুলিবিদ্ধ দেহ

বিজেপি রাজ্যে বন্ধ গাড়ি থেকে উদ্ধার পুরোহিতের গুলিবিদ্ধ দেহ

বিজেপি ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে গাড়ি থেকে উদ্ধার হল এক পুরোহিতের গুলিবিদ্ধ দেহ। ইন্দোরের(Indore) খাজরানা থানার মহালক্ষ্মী নগর এলাকায় একটি মাঠে কাছে গাড়িটি দাঁড় করানো ছিল। আশ্চর্যের বিষয় হল ভিতর থেকে বন্ধ করা ছিল সেই গাড়ি। এখানেই শেষ নয়, গাড়ি থেকে পাওয়া গিয়েছে একটি আগ্নেয়াস্ত্র। অতএব ওই পুরোহিতের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশের ইন্দোর(Indore) এলাকার পুলিশ।

Sponsored

Sranchi In Article

জানা গিয়েছে, মৃতের নাম সতীশ শর্মা (৩৭))(Satish Sharma)। খাজরানা থানার পুলিশ সূত্রে খবর, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানার আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যে গাড়িটি থেকে সতীশ শর্মার দেহ উদ্ধার হয়েছে সেটির দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। গাড়ির জানলার কাঁচ ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বুকে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

Sponsored

Merlin In Article

অশোক নগর এলাকার বাসিন্দা সতীশ ইন্দোরের লাসুদিয়া এলাকার রাম মন্দিরে পুরোহিত ছিলেন। সোমবার রাতের দিকে মন্দিরে পুজোর জন্য কিছু জিনিস কিনতে তিনি বেরিয়েছিলেন। তাঁর স্ত্রী জানিয়েছেন পাটনিপুরা এলাকায় যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন তিনি। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই মহালক্ষ্মী নগর এলাকায় একটি গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Sponsored

Camelia In Article

পুরোহিতের মৃত্যুর পিছনে ঠিক কী কারণ থাকতে পারে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরোহিতকে খুন করা হয়েছে না তিনি আত্মঘাতী হয়েছেন সেটাও খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। জানা যায়, এলাকার এক তরুণীর সঙ্গে কয়েকদিন আগে থেকে ওই পুরোহিতের বন্ধুত্ব গড়ে উঠেছিল। সোমবার সন্ধ্যায় ওই তরুণীর সঙ্গে তাঁকে কথা বলতে দেখেছিলেন এলাকার কয়েক জন। এই মৃত্যুর সঙ্গে তরুণীর কোন যোগ আছে কী না তদন্তকারীরা সেই বিষয়টিও মাথায় রাখছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →