টি২০ বিশ্বকাপের মধ্যে বাক্সবন্দী ক্রিকেট। চেনা ২২ গজের বাইরে, চার দেওয়ালের ঘেরাটোপে ক্রিকেট! তাও কি সম্ভব? পুণেতে হল বক্স ক্রিকেট(Box Cricket) টুর্নামেন্ট। শুধু আয়োজনই নয়, রীতিমতো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে বিশ্বকে চমকে দিল এই টুর্নামেন্ট।
Sponsored

পুণের সিইএফ সংস্থার হাত ধরে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই মেগা ইভেন্ট। দুই সপ্তাহ ধরে চলা টুর্নামেন্টে মোট ৬৬টি দলের হয়ে মাঠে নেমেছিলেন ৭২৬ জন খেলোয়াড়। মূলত এটি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন সংস্থার কর্মীরা নিজেদের দল পাঠান। আয়োজকরা জানান, মুম্বই ও পুণের প্রায় ৭৫টি নামী-দামি সংস্থা এতে অংশ নেয়। আইটি থেকে শুরু করে মোট ৩০টি ভিন্ন ক্ষেত্রের কর্মীরা ল্যাপটপ ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন ব্যাট ।
Sponsored

কি এই বক্স ক্রিকেট ? নামেই প্রমাণিত এটা মাঠে নয় খেলা হয় ঘেরাটোপে। সাধারণত বড় বড় বিল্ডিংয়ের ছাদে বা ভেতরে কৃত্রিম ঘাস বা অ্যাস্ট্রোটার্ফে এই খেলা হয়। দেখতে সাধারণ ক্রিকেটের মতোই, তবে এই খেলায় ব্যবহৃত হয় টেনিস বল। যদিও প্রতিটি টুর্নামেন্টের নিজস্ব কিছু নিয়ম থাকে, এই ধরনের ক্রিকেটের জন্য স্বীকৃত কোনও আন্তর্জাতিক নিয়ম নেই; প্রতিটি টুর্নামেন্ট আয়োজকরা নিজেদের সুবিধা ও জায়গার ওপর ভিত্তি করে নিয়ম তৈরি করেন।
Sponsored

পুণের এই টুর্নামেন্টের বিশেষ দিক হলো, বিশ্বের সবচেয়ে বড় বক্স ক্রিকেট টুর্নামেন্টের রেকর্ড ভাঙতে হলে কমপক্ষে ৫০০ জন খেলোয়াড়কে অংশ নিতে হতো। আর পুণের এই মেগা টুর্নামেন্টে সেই সংখ্যা ছাড়িয়ে ৭২৬ জন খেলোয়াড় মাঠে নেমেছেন। সবকিছু খতিয়ে দেখার পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এই টুর্নামেন্টকে'বিশ্বের বৃহত্তম' তকমা দিয়ে অফিশিয়াল সার্টিফিকেট দিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







