- - - -আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। গুরুদেব ঠাকুর ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত…
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতায় এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী-মন্ত্রীদের শপথের (oath taking) মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ছবিতে ফুল দিয়ে প্রণাম করেন মোদি।
এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, "আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।
গুরুদেব ঠাকুর (Rabindranath Tagore) ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।। তাঁর কাজের মাধ্যমে, তিনি মানবতার গভীরতম অনুভব এবং আমাদের সংস্কৃতির মহত্তম আদর্শগুলিকে বাঙ্ময় করে তুলেছেন। নতুন ভাবনা, সৃষ্টিশীল শক্তি ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস দিয়ে তিনি আমাদের সমাজকে সমৃদ্ধ করেছেন।
আরও পড়ুন : রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের
আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করি। তাঁর ভাবনার আলোক আমাদের মনন ও প্রয়াসের পথ প্রদর্শক হয়ে উঠুক।"
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







