সৃষ্টি হয়েছিল নয়ের দশকে, তারপর কখনও বিলম্বিত আবার কখনও দ্রুত লয়ের সুরে বাংলার আট থেকে আশির ঘরে পৌছে গেছে প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই'। সময়ের চাকা ঘুরেছে কিন্তু এতটুকু জনপ্রিয়তা কমেনি এই কালজয়ী সৃষ্টির। তাই বিগত ২৫ বছর ধরে মিটিং থেকে শোভাযাত্রায় মঞ্চের মতো প্রায় সব বয়সী কণ্ঠে ধ্বনিত হয়েছে 'আমি আমার আমকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই'। এই গানের রজত জয়ন্তী বর্ষে শিল্পী প্রতুলের (Pratul Mukhopadhyay) সৃষ্টিকে সম্মান জানিয়ে নতুন করে গানটি গেয়েছেন গায়ক পর্ণাভ (Parnava Banerjee)। কোন বাহ্যিক আড়ম্বর নেই, গানে অতিরিক্ত এক্সপেরিমেন্টের বাহার নেই। মূল সঙ্গীতের মাধুর্যকে অটুট রেখে পরিবেশন করেছেন এই প্রজন্মের শিল্পী। বর্ষীয়ান গায়ক- গীতিকার প্রতুল মুখোপাধ্যায় না ফেরার দেশে চলে গেলেও, তাঁর গান যে অমর ঠিক সেকথাই যেন বুঝিয়ে দিলেন তরুণ শিল্পী।
রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলায় গান গাই', কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ
Sponsored

Sponsored

এই গানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পর্ণাভ। তিনি জানিয়েছেন, তাঁর এই গানটাই প্রতুল মুখোপাধ্যায় নিজের হাতে রিলিজ করেছিলেন এবং সেটিকে অথেনটিক আখ্যা দিয়েছিলেন। এ এক পরম প্রাপ্তি। আসলে প্রতিটি মানুষের মত প্রত্যেক গানের একটা জন্মদিন হয়। আর যদি সে কালের যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দেয় তাহলে সে দশকের পর দশক পেরিয়ে অমরত্ব লাভ করে। বাঙালি তার বাঙালিয়ানার যেকোনো উদযাপনে 'আমার আমি'কে খুঁজে পেতে প্রতুল মুখোপাধ্যায়ের সৃষ্টির শরণাপন্ন হয়। পর্ণাভ গানটিকে নতুন করে ডিজিটাল প্লাটফর্মে (digital platform) আনলেন। এ যেন পূর্বসূরীর প্রতি উত্তরসূরীর শ্রদ্ধা নিবেদন। বাংলা সংগীত জগতের প্রবাদপ্রতিম পুরুষ নিজে অত্যন্ত খুশি হয়েছিলেন। আজ তিনি নেই, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) তাঁর গান প্রবেশ করছে সব কর্ণকুহরে। স্মৃতিমেদুর পর্ণাভ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







