টলিপাড়ায় গুঞ্জন ছিলই যিশু সেনগুপ্তের প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল ছবির পুরো নাম এবং বাকি কলাকুশলী। যিশু ও সৌরভের প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস' প্রযোজিত এই ছবির নাম ‘অভিমান’। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হল এই সিনেমার যাত্রা। ছবির শুভ মহরত অনুষ্ঠানে এদিন প্রসেনজিৎ এবং শুভশ্রী ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দোপাধ্যায়, শ্রীজিৎ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও অরেক প্রযোজক সৌরভ দাস। জানা গিয়েছে, এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ঋষি চ্যাটার্জী এবং যিশুর চরিত্রের নাম আকাশ চ্যাটার্জী।
Sponsored


Sponsored

এদিনের অনুষ্ঠান ছিল অন্য আমেজের। সকলেই সাদা পোশাকে অনুষ্ঠানে এসেছিলেন। যিশু এবং প্রসেনজিৎ সাদা রঙের কুর্তা পরেছিলেন। শুভশ্রী পরেছিলেন একটি সাদা চুড়িদার, সঙ্গে লাল রঙের একটি চোকার। হাতে ছিল স্লেট যেটাতে বড় বড় করে লেখা ‘অভিমান’। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) লেখেন, ‘আমাদের অভিমানের শুভ মহরৎ’। বুধবারও তিনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে স্লেটে লেখা ছিল ‘অ’। শুভশ্রী (Subhasree Ganguly) পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল ‘মা’, যিশু (JIsshu Sengupta) যে স্লেটটি ধরেছিলেন সেখানে লেখা ছিল ‘ভি’। এই ছবি দেখেই অনেক সিনেপ্রেমীরা আন্দাজ করে ফেলেছিলেন ছবির নাম হতে চলেছে ‘অভিমান’ (Abhhiman)।
Sponsored


Sponsored


Sponsored


Sponsored

উল্লেখ্য, ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘গৃহপ্রবেশ’ এর পর আরও একবার শুভশ্রী ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় কাজ করতে চলেছেন। প্রযোজনা ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টারও। একটি হলের মধ্যে রাখা সারিসারি চেয়ারের মধ্যে একটি চেয়ারে রাখা আছে গিটার, আরেকটিতে রাখা আছে ফুল এবং পাশে রাখা আছে একটি ব্যাগ। সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শককূলে উত্তেজনা যে তুঙ্গে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







