আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে একদল অসভ্য, বর্বরশ্রেণির ডিম নিয়ে অসভ্যতা জারি রয়েছে রাজ্যে। রাজ্যের শাসক দলের প্রচ্ছন্ন মদতে এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় ডিম নিয়ে এই অসভ্যতা চলছে। নেতা-মন্ত্রীদের পর ব্যবসায়ীকেও ছেড়ে কথা বলছে না বিক্ষোভকারীরা। বিজেপির অপশাসনে নোংরা এক সংস্কৃতি গ্রাস করেছে বাংলাকে। এবার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালকেও চরম হেনস্তার মুখে পড়তে হল। ডিম ছুঁড়ে তাঁকে হেনস্থা করা হল ভরা বাজারে। এই ঘটনার প্রতিবাদে পোস্তা বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে। সংগঠনের সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে তা জানার পরেই বাজার খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই জেনারেল সেক্রেটারি পদে আছেন বিশ্বনাথ আগারওয়াল।
Sponsored

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তি নিজের দোকানে বসে কাজ করছিলেন। সেই সময় একদল অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করে। ডিমের আঘাতে ব্যবসায়ীর পোশাক ও দোকানের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, ঘটনার সময় ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে চরম কটূক্তি ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। আচমকা এই ঘটনায় থতমত খেয়ে যান উপস্থিত অন্যান্য কর্মী ও ক্রেতারা। মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে যায় জোড়া বাগান থানার পুলিশ। সংগঠনের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। আজ দুপুরে এ বিষয়ে বৈঠকও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







