ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের ‘রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস’-(JNIMS Hospital )এর বাইরে বিক্ষোভ শুরু হয় মেইতেই সম্প্রদায়ের। পরিস্থিতির অবনতি হওয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করল নিরাপত্তা বাহিনী। কুকি-অধ্যুষিত ওই জেলায় সোমবার সকাল ৬টা নাগাদ দুটি উপজাতি সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে।
Sponsored

নিরাপত্তা বাহিনী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে আসে। জেনলেনমাং ভাইফেই (১৮), লুনলিয়ানদাও ভাইফেই (২০) এবং পাওগোউ লাল (১৮) নামে তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Sponsored

অভিযোগ ওঠে এনএসসিএন-আইএম এবং তাদের সহযোগী সংগঠন জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (কামসন) বা জেডইউএফ-কে-র জঙ্গিরাই লেইলোন ভাইফেই গ্রামে বোমা হামলা চালিয়েছে। প্রসঙ্গত, কাংপোকপি জেলা গত এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরের অন্যতম অশান্ত এলাকা। এখানে একাধিক হিংসার ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







