ভারতে চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে বিশ্বকাপের(T20 World Cup দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi )কথাতেইও উঠে এল বিশ্বকাপ প্রসঙ্গ। ভারতের পারফরম্যান্স নিয়ে না বললেও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে নিজের বক্তব্য পেশ করেছেন মোদি।
Sponsored

রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে মোদি (Narendra Modi) বিভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের কথা আলাদাভাবে উল্লেখ করেন। বিষয়টি যে ভারতের জন্য গর্ব সেটাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
Sponsored

মোদির কথায়, "বন্ধুরা, আমি প্রায়ই বলি, 'যে খেলে, সে ফুল ফোটে'। খেলাধুলাও আমাদের ঐক্যবদ্ধ করে। বর্তমানে আপনারা সবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দেখছো। আমি নিশ্চিত যে ম্যাচ দেখার সময় অনেক সময় আপনাদের কয়েকজন ক্রিকেটারের দিকে আলাদাভাবে নজর পড়েছে। জার্সিটা অন্য কোনও দেশের, কিন্তু নামটা শুনলেই মনে হবে মানুষটা আমাদের দেশের। তারপর হৃদয়ের কোনও কোণে একটু আনন্দের সৃষ্টি হয়।"
Sponsored

এখানেই শেষ না করে মোদি আরও বলেন, "ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা নিজ নিজ দেশের জার্সি পরে মাঠে পা রাখে এবং সেই দেশের প্রতিনিধিত্ব করে আন্তরিকভাবে। এই মুহূর্তটি আপনাকে একটু হলেও আনন্দিত করেন কারণ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের সঙ্গে আমাদের দেশের গভীর যোগ আছে। দীলপ্রীত বাজওয়ার জন্ম পাঞ্জাবের গুরুদাসপুরে। নবনীত ধালিওয়াল চণ্ডীগড়ের বাসিন্দা। এই তালিকায় হর্ষ ঠাকুরএবং শ্রেয়স মোভা-এর মতো অনেক নাম রয়েছে, যারা ভারতেরও গর্ব।"
Sponsored

বিশ্বকাপে অনেক দেশেরই ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







